গোপালপুরে পাঁচ পা নিয়ে জন্ম নিল গরুর বাছুর, এলাকাজুড়ে চাঞ্চল্য - Channel 11
admin
৮ জুলাই ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালপুরে পাঁচ পা নিয়ে জন্ম নিল গরুর বাছুর, এলাকাজুড়ে চাঞ্চল্য

পাঁচ পা নিয়ে জন্ম নেয়া গরুর বাছুর, কেউ কেউ বলছেন সৌভাগ্যের প্রতীক। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় জন্ম নিয়েছে এক বিরল আকৃতির গরুর বাছুর, যার রয়েছে স্বাভাবিক চার পায়ের পাশাপাশি অতিরিক্ত একটি পা। ব্যতিক্রমী এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আশপাশের গ্রাম থেকে হাজারো মানুষ ভিড় জমাচ্ছে শুধুমাত্র বাছুরটিকে এক নজর দেখার জন্য।

ঘটনাটি ঘটেছে গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর গারালিয়া পাড়া গ্রামের স্থানীয় কৃষক মোঃ শাহিন মিয়ার বাড়িতে। গত শনিবার সন্ধ্যায়, তার গাভীটি স্বাভাবিকভাবেই বাছুর প্রসব করে, কিন্তু পরে দেখা যায়, বাছুরটির সামনের পায়ের অংশে রয়েছে একটি অতিরিক্ত পা। এবং পিছনে রয়েছে দুইটি পা, তিন পায়ের উপর ভর করে চলাচল করছে। প্রথমে ভয় পেলেও পরে বুঝতে পারেন এটি কোনো রোগ নয়, বরং একটি বিরল প্রাকৃতিক বৈশিষ্ট্য।

এই অদ্ভুত গরুর বাছুরকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজারো কৌতূহলী মানুষ। কেউ কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

বর্তমানে বাছুরটি সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবেই চলাফেরা করছে। এলাকাবাসীর ধারণা, এটি গোপালপুরে এক নতুন কৌতূহলের নাম হয়ে উঠবে। এমন বিরল ঘটনায় গোপালপুরের নাম উঠে এসেছে বিভিন্ন সামাজিক মাধ্যম ও স্থানীয় সংবাদে।

এলাক স্থানীয় বাসিন্দা মোঃ মুক্তার হোসেন জানান গরুর পাঁচ পা হয় এটা কখনো আগে দেখি নাই এবং বিশ্বাসও করি নাই আজকে দেখে আমি অবাক হলাম, এটা মনে হয় প্রতিবন্ধী।

বাছুরটির মালিক মোঃ শাহীন মিয়া জানান, এই ঘটনাটি আমার পরিবারের জন্য এক নতুন অভিজ্ঞতা। অনেকেই বলছে এটা সৌভাগ্যের প্রতীক। আমরা এখন বিশেষ যত্ন নিচ্ছি।

গোপালপুর উপজেলা পশু কর্মকর্তা ডাক্তার মোঃ গোলাম মোর্শেদ জানান, এটি জেনেটিক মিউটেশনের কারণে হয়ে থাকতে পারে। এমন ঘটনা পৃথিবীতে খুবই বিরল, তবে এটি প্রাণীর স্বাস্থ্যের ওপর বড় কোনো প্রভাব ফেলবে না যদি অন্য কোনো জটিলতা না থাকে। এরকম গরু হাজারে একটা দুইটা থাকলে থাকতে পারে।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০