ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে বিশেষ সংবর্ধনা - Channel 11
admin
৬ জুলাই ২০২৫, ৭:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে বিশেষ সংবর্ধনা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে  বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

দ্বিতীয় বারের মতো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২৩ নং ডিস্ট্রিক্ট এর রাজ্য কাউন্সিলর নির্বাচিত হওয়ায় বাংলাদেশী বংশোদ্ভূত ভোলার লালমেহনের সন্তান মাহমুদুর রহমান নয়ন কে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

লালমোহন উপজেলা ন্যাশনাল ডেইলি’স রিপোর্টার্সের আয়োজনে শনিবার সন্ধ্যার পর লালমোহন পৌরশহরের চাইনিজ রেস্টুরেন্ট ফুড প্লেসে সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম দুলাল এর সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল আজিজ শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের সদস্য সচিব মো শহিদুল ইসলাম হাওলাদার।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি জহিরুল হক সেলিম, যুগান্তর প্রতিনিধি জসিম জনি, সংগ্রাম প্রতিনিধি মাহাবুব আলম, লালমোহন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহীন আলম মাকসুদ, আমার দেশ প্রতিনিধি আজিম উদ্দিন খান, সংবাদ প্রতিনিধি শাহীন কুতুব, সাংবাদিক কবি নুরুল আমিন প্রমূখ।

এছাড়াও সংবর্ধনায় লালমোহন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মাহমুদুর রহমান নয়ন অস্ট্রিয়ান পিপলস পার্টির (ÖVP) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট (Liesing) থেকে বিপুল পরিমান ভোট পেয়ে নির্বাচিত হন। মাত্র ৩০ বছর বয়সে দ্বিতীয়বারের মতো ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হলেন তিনি। এর আগে ২০২০ সালে ভিয়েনার ডিসট্রিক্ট কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করে ২৩নং ডিসট্রিক্টের ডিসট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হন বাংলাদেশী এই তরুণ।

বাংলাদেশী বংশোদ্ভূত এই তরুণ রাজনীতিবিদের পৈতৃক বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। তাঁর বাবা মাহবুবুর রহমান প্রায় চার দশকের অধিক অস্ট্রিয়া প্রবাসী এবং জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমস’র এডিটর ইন চীফ ও ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০