লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন যুব ও ক্রীড়া কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত - Channel 11
admin
৫ জুলাই ২০২৫, ৪:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন যুব ও ক্রীড়া কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চরভূতা ইউনিয়ন যুব ও ক্রীড়া কমিটির মতবিনিময় সভার খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক মতবিনিময় সভা শুক্রবার সকালে তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমুদ্দিন) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী নিজামুল হক নাইম। সভায় সভাপতিত্ব করেন চরভূতা ইউনিয়ন যুব ও ক্রীড়া কমিটির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ।

সভায় বক্তৃতা প্রদানকালে প্রধান অতিথি বলেন, “তরুণরাই একটি জাতির ভবিষ্যৎ। সঠিক দিকনির্দেশনা ও ক্রীড়ামুখী সংস্কৃতির মাধ্যমে যুব সমাজকে দেশ গঠনে নিয়োজিত করতে হবে।” তিনি সমাজে নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ গড়ে তুলতে যুব সংগঠনগুলোর ভূমিকার উপর জোর দেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা যুব ও ক্রীড়া সভাপতি এম এ হাসান বলেন,“আমরা যুব সমাজকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে চাই ক্রীড়া, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে। আজকের তরুণদের শারীরিক ও মানসিক উন্নয়ন নিশ্চিত করতে নিয়মিত খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত ক্রীড়াচর্চার বিস্তার ঘটিয়ে আমরা সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক একটি প্রজন্ম গড়ে তুলতে বদ্ধপরিকর।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা নিজাম উদ্দিন, অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি আজিজুল হক, বিশিষ্ট সমাজ সেবক মোরশেদ চৌধুরী, উপজেলা যুব ও ক্রীড়া অর্থ সম্পাদক মাওলানা শামীম, শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা কামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, শিক্ষার্থী ও যুবসমাজের প্রতিনিধি বৃন্দ। সভায় উপস্থিত সদস্যদের পরামর্শের ভিত্তিতে জাহিদুল ইসলামকে সভাপতি ও মোঃ তামিমকে সেক্রেটারী করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০