পরকিয়ার জেরে প্রেমিককে কুপিয়ে হত্যা,ঘাতক প্রেমিকা ও স্বামী পলাতক - Channel 11
admin
২ জুলাই ২০২৫, ১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরকিয়ার জেরে প্রেমিককে কুপিয়ে হত্যা,ঘাতক প্রেমিকা ও স্বামী পলাতক

ছবিঃ চ্যানেল ১১ নিউজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকিয়ার জের ধরে প্রেমিকা ও তার স্বামী মিলে প্রেমিক সানাউল্লাহ ওরফে বাদশাকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১জুলাই) রাত পৌনে ৮টার দিকে রূপগঞ্জ সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সানাউল্লাহ বাদশা ওই এলাকার মোকাররম মিয়ার ছেলে। তিনি ডিস ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী মুকুল মিয়ার স্ত্রী শাহিমার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল সানাউল্লাহর। এ নিয়ে এলাকাজুড়ে নানা গুঞ্জন থাকলেও কয়েকবার সালিশে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়।

ঘটনার দিন রাতে সানাউল্লাহ মুকুলের বাড়িতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মুকুল ও তার স্ত্রী শামীমা মিলে ধারালো অস্ত্র দিয়ে সানাউল্লাহকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যায় ব্যবহৃত কিছু আলামত উদ্ধার করেছে। ঘটনার পরপরই অভিযুক্ত দম্পতি পলাতক রয়েছে।

রূপগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, “হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। আশা করি দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০