জামালপুরে মেষ্টা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবুকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিলে - Channel 11
admin
১ জুলাই ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে মেষ্টা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবুকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিলে

জামালপুরে মেষ্টা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবুকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল এর খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

জামালপুর সদর উপজেলা মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবুকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল সোমবার রাতে হাজীপুর বাজারে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

২০২৪ সালে ৫ আগষ্ট স্বৈরাচার আওয়ামী সরকার দেশ থেকে পালিয়ে গেলেও নাজমুল হক বাবু সবার সাথে তাল মিলিয়ে ইউনিয়নের কাজ চালিয়ে যাচ্ছেন ।

মেষ্টা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাস্টার বলেন, নাজমুল হক বাবু জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলী সদস্য হয়ে কিভাবে ইউনিয়নের আর্থিক ও প্রশাসনিক কাজকর্ম করেন। তিনি বিগত সরকারের সময়ে সন্ত্রাসী কায়দায় পিস্তল দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হারুন অর রশিদ তরফদার বাদলের চোখ উপড়ে ফেলেন।

শুধু তাই নয় বিগত আওয়ামী লীগ সরকারের সময় ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, নজরুল ইসলাম ও বাবু মাষ্টারকে পুলিশ দিয়ে ধরিয়ে জেল খাটিয়েছে এই বাবু চেয়ারম্যান ।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মেষ্টা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, ফারাজি সম্রাট, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, মেষ্টা ইউনিয়ন কৃষকদলের সভাপতি হাফিজুর, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রেহান আলী কিনা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোখলেসুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি মনজুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল দুখু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলামিন। মিছিলে অংশগ্রহণ করেন ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন নেতাকর্মী।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০