লালমোহনে পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু - Channel 11
admin
২৮ জুন ২০২৫, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় চালের পোকা দমনের গ্যাস ট্যাবলেট খেয়ে মোসা. আমেনা বেগম নামে এক গৃহবধূ মারা গেছেন।

২৮ জুন শনিবার বিকেলে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গৃহবধূ আমেনা বেগম লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মঙ্গলসিকদার এলাকার ফখরুল মাস্টার বাড়ির মোঃ সালাহউদ্দিনের স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঘরে রাখা ক্যালসিয়ামের পট ভেবে ভুলবশত চালের পোকা দমনের গ্যাস ট্যাবলেটের পট থেকে ট্যাবলেট খেয়ে ফেলেন গৃহবধূ আমেনা বেগম। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি ডাকচিৎকার দিলে স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান গৃহবধূ আমেনা বেগম।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম বলেন, ওই গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় ভোলায় মারা গেছেন। যার জন্য সেখানে তার মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ ছাড়া এ ঘটনায় আমরা এখনো কোনো অভিযোগ পাইনি।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০