রূপগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ খেলা শেষে খাসি ভোজ উৎসব - Channel 11
admin
২৮ জুন ২০২৫, ৫:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ খেলা শেষে খাসি ভোজ উৎসব

প্রীতি ফুটবল ম্যাচ খেলা শেষে খাসি ভোজ উৎসব। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

“ক্রীড়া নৈপুণ্য গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টান মুশুরী উত্তরপাড়ায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ। স্থানীয় জলসিড়ি বালুর মাঠে আয়োজিত এই খেলায় মুখোমুখি হয় টান মুশুরী জুনিয়র একাদশ বনাম সিনিয়র একাদশ।

ম্যাচটির নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারেও সমতা বজায় থাকায় রেফারি উভয় দলকে জয়ী ঘোষণা করেন- যা ছিল খেলার স্পোর্টসম্যানশিপের এক দৃষ্টান্ত।

৭নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুল বাক্কী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা মোক্তার হোসেন ভূঁইয়া।

খেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ইউসুফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন ভূঁইয়া নাসিম, মিজানুর রহমান মিজান, জুয়েল মিয়া, সাইফুল মিয়া, মঞ্জু মিয়া , আলহাদি, ফয়সাল, আলামিন, গোল মোহাম্মদ, রাশিদুল, সুমন, মিঠুনসহ স্থানীয় এলাকার শতাধিক ক্রীড়াপ্রেমী দর্শক।

খেলা শেষে বিজয়ী দুই দলের মাঝে পুরস্কার হিসেবে একটি খাসি তুলে দেওয়া হয়, যা পরে দুই দলের খেলোয়াড়েরা একসঙ্গে জবাই করে রাতের ভোজে অংশ নেন। উৎসবমুখর এই আয়োজন ছিল এলাকার যুবসমাজের মিলনমেলা ও সৌহার্দ্যের অনন্য উদাহরণ।

স্থানীয়দের দাবি, এ ধরনের খেলাধুলার আয়োজন যেন নিয়মিত করা হয়, যাতে যুব সমাজ সুস্থ বিনোদনে সম্পৃক্ত থাকতে পারে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০