শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবেশী বৃদ্ধের মৃত্যু - Channel 11
admin
২১ জুন ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবেশী বৃদ্ধের মৃত্যু

ছবিঃ চ্যানেল ১১ নিউজ

ভোলার লালমোহনে মুরগির খামারের পাশে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে নুরুল ইসলাম চৌকিদার নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড হাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত নুরুল ইসলাম চৌকিদারের ছেলে জসিম জানান, শনিবার ভোরে তার বাবা জমিতে কৈয়া জালে মাছ ধরার জন্য যায়। আজকে দুপুরে আমাদের ভাই বোন সকলে মিলে একত্রে খাওয়ার কথা। খাওয়ার ব্যাপারে কথা বলার জন্য সকাল ৭টার দিকে আমি বাবাকে খুজঁতে বের হই। বাইরে গিয়ে দেখি আমাদের পাশের ইফান হাজীর মুরগি খামারের বিদ্যুতের লাইনের তার বাইরে পড়ে আছে। ওই তারে বিদ্যুৎ থাকায় আমি মুরগির খামারের মালিক ইফানকে বাইরে বিদ্যুতের তার কেন জিজ্ঞাসা করতেই সে আমাকে বলল শিয়াল ধরার জন্য ফাঁদ পেতেছি। এখনো লাইন বন্ধ করি নাই। এরপর সামনে এগিয়ে দেখি আমার বাবা তার জড়িয়ে জমির মধ্যে পড়ে রয়েছে। আমি চিৎকার দিলে আমার ভাই, ভাবি, বোন ও আত্মীয়স্বজনেরা চলে আসলে ইফান হাজী বিদ্যুতের লাইন বন্ধ করে বাইরের তারের লাইন ভিতরে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ওই এলাকার জাকির তালুকদার ও ফয়েজ হাওলাদারসহ কয়েকজন জানান, আমরা ইফান হাজীকে বারবার নিষেধ করেছি বাইরে বিদ্যুতের তার না দেয়ার জন্য। সে কারো কথা শুনে নাই, তাই এই দুর্ঘটনা ঘটলো।

এব্যাপারে ইফান হাজীর মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলে তার নাম্বার বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লাশ ভোলায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০