লালমোহনে জমি জবরদখলের চেষ্টা, মারপিট ও কুপিয়ে জখম আহত ৪ - Channel 11
admin
২১ জুন ২০২৫, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমোহনে জমি জবরদখলের চেষ্টা, মারপিট ও কুপিয়ে জখম আহত ৪

জমি জবরদখলে বাঁধা প্রদান করায় মারধরের শিকার আহত চারজন হাসপাতালে ভর্তি। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

ভোলার লালমোহনে জমি জবর দখলের চেষ্টায় বাধাঁ প্রদান করায় ৪ জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বদরপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড চৌকিদার বাড়িতে শনিবার ২১জুন সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

জানাযায়, বদরপুর ২ ওয়ার্ড চৌকিদার বাড়ির আব্দুর রব চৌকিদারের বাগানের বিভিন্ন প্রজাতির ফলফলাদির গাছ উপড়ে ফেলে, একই বাড়ির মুন্নাফ চৌকিদার, আকবর,সোহাগ,শরিফ, ইউসুফ বিশ্বাস,সিরাজ,হানিফ চৌকিদার সহ আরো কয়েজন। এসময় আব্দুর রব চৌকিদার বাধাঁ প্রদান করলে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। পরে তার ডাকচিৎকারে এগিয়ে আসে আব্দুল কাদের, আব্বাস, আবুল কাশেম ও সুরমা বেগম তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে। জবর দখল কারীরা আহত সুরমার সাথে থাকা স্বর্নলংকার ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।

এসময় ভুক্তভোগীদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহতরা লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

এঘটনায় আব্দুর রব চৌকিদার অভিযোগ করে জানান, মুন্নাফ চৌকিদার আমার সরলতার সুযোগে ৪৮ শতাংশ জমি জবরদখল করে ভোগ করে আসছে। কোন বিচার ফয়সালা মানেনা। তারপরও এখন আমার বাগানের বিভিন্ন প্রজাতির ফলফলাদি গাছ উপড়ে ফেলে জোরপূর্বক দখল করার চেষ্টা করে, এসময় আমরা বাঁধা দিলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র, লোহার রড দা, ছেনি, লাঠি সোঠা নিয়ে আমাদেরকে মারপিট ও কুপিয়ে রক্তাক্ত জখম করে।

ভুক্তভোগীরা এ ঘটনায় ন্যায় বিচার দাবি করেন। এ ঘটনায় অভিযুক্তদের না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০