গোপালপুরে ইসলাম ধর্ম গ্রহণ করায় স্ত্রীর সংসার ত্যাগ - Channel 11
admin
২১ জুন ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালপুরে ইসলাম ধর্ম গ্রহণ করায় স্ত্রীর সংসার ত্যাগ

ধর্মান্তরিত হওয়ার আগে স্ত্রী ইতি রনী দাস ও ছেলে সৌরভ দাসের সঙ্গে স্বপন চন্দ্র দাস বর্তমান নওমুসলিম আব্দুর রহমান। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করায় স্বামীকে ত্যাগ করেছে ইতিরাণী দাস। জানা যায়, টাঙ্গাইলের গোপালপুর পৌর এলাকার সুতি দিঘুলীপাড়া মহল্লার বাসিন্দা, স্বপন চন্দ্র দাস (৩৯) এর সাথে, কালিহাতী উপজেলার পলান চন্দ্র দাসের মেয়ে ইতি রাণী দাস(২৯) এর ১৫বছর আগে হিন্দু ধর্মমতে বিয়ে হয়।

স্বপন চন্দ্র দাস চলতি বছর ৭ই মার্চ নোটারি পাবলিক, টাঙ্গাইল এর মাধ্যমে ঘোষণা দিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হন। তার বর্তমান নাম আব্দুর রহমান, এরপর থেকেই তার স্ত্রী তাকে রেখে একমাত্র সন্তান সৌরভ দাস (১৩) কে নিয়ে, বাবার বাড়ি চলে যান। কোনভাবেই ধর্মান্তরিত স্বামীর সাথে সংসার, করতে রাজি না হওয়ায়, শনিবার ১লাখ টাকার বিনিময়ে স্থানীয় মাতব্বরদের নিয়ে; সালিশি বৈঠকে বিষয়টি মীমাংসা করা হয়।

আব্দুর রহমান পেশায় পোশাক শ্রমিক, সামর্থ্য না থাকায় স্থানীয়দের সহায়তায় ১লাখ ১৬হাজার টাকা সংগ্রহ করা হয়। ১লাখ তার স্ত্রীকে বাকি টাকা তাকে দেয়া হয়।

সূতী বাজার মসজিদের ইমাম মুফতি শহীদুল্লাহ জানান, আব্দুর রহমান কিছুদিন আগে আমাকে জানান আদালতে ঘোষণা দিয়ে ও কালেমা পড়ে মুসলমান হয়েছে। এজন্য তার পরিবার তাকে ছেড়ে চলে গেছে, টাকার অভাবে বিষয়টি মীমাংসা করতে পারছে না। তাই আমরা স্থানীয়ভাবে টাকা সংগ্রহ করার উদ্যোগ নেই।

সুতি বাজারের ব্যবসায়ী মীর সাইফুল ইসলাম জানান, আব্দুর রহমানের বাবা ২৫বছর আগে হিন্দু থেকে মুসলমান হন। সম্প্রতি সে মুসলমান হয়ে, পরিবারের অন্য সদস্যদের মুসলমান হবার আহ্বান জানান। এতে তার বউ রাজি না হয়ে তাকে ত্যাগ করার সিদ্ধান্তে অনড় থাকে। এনিয়ে মাতাব্বরদের মাঝে দফায় দফায় বৈঠক হয়, শনিবার বিষয়টি সমাধান করা হয়েছে।

নওমুসলিম আব্দুর রহমান বলেন, আমি দীর্ঘদিন থেকেই ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট, গতবছর আমার মা মারা যাওয়ার পর সিদ্ধান্ত নেই মুসলমান হবো। রোজার আগে স্বেচ্ছায় গাজীপুরের মনিপুর মাটির মসজিদের ইমামের নিকট কালেমা পাঠ করি ও টাঙ্গাইলে নোটারি পাবলিক করি।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ উপজেলা “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা 

মাদারগঞ্জে ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমান  পরীক্ষায় অংশ নিলেন ৩১৭১ জন পরীক্ষার্থী

মাদারগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন

মাদারগঞ্জে শহর আওয়ামী লীগের সভাপতি সহ ৮ নেতাকর্মীর আত্মসমর্পণ’ জামিন নামঞ্জুর 

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

১০

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

১১

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১২

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

১৩

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১৫

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১৬

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১৭

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৮

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৯

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

২০