প্রায় ৪ যুগ দায়িত্ব পালন শেষে ইমামকে যথাযোগ্য সম্মানে বিদায় জানালো মুসল্লীরা - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
১৪ ডিসেম্বর ২০২৫, ২:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রায় ৪ যুগ দায়িত্ব পালন শেষে ইমামকে যথাযোগ্য সম্মানে বিদায় জানালো মুসল্লীরা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দীর্ঘ ৪০ বছর নিষ্ঠা ও সততা এবং কর্মদক্ষতার সঙ্গে ইমামতির দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করলেন এক মসজিদের ইমাম।

এ উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনে তাকে সম্মান জানিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী বাইতুর রব জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুর ইসলাম বয়সজনিত কারণে ইমামতির দায়িত্ব থেকে বিদায় নেন।

দীর্ঘ প্রায় চার যুগ ধরে তিনি এলাকার মুসল্লিদের ধর্মীয় দিকনির্দেশনা দিয়ে আসছিলেন মুসল্লীদের নামাজমুখি ও সততার সাথে কাজ করার জন্য ।

দীর্ঘদিনের কর্মের সমাপ্তি শেষে আবেগঘন পরিবেশে মসজিদ কমিটি ও মুসল্লিদের উদ্যোগে বিদায় জানানো হয়েছে ।

অনুষ্ঠানে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানানো হয়। পরে ছাদখোলা গাড়িতে করে এলাকাজুড়ে ঘুরিয়ে তাকে সম্মান জানিয়ে বিদায় দেওয়া হয়, যা উপস্থিত মুসল্লিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

এ সময় মসজিদ কমিটির সদস্য ও মুসল্লিরা বলেন, মাওলানা আমিনুর ইসলামের মতো একজন নিষ্ঠাবান ও সৎ ইমামের অবদান এলাকাবাসী চিরদিন স্মরণ করবে। তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১০

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১১

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১২

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৩

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৪

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৫

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৬

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

১৭

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

১৮

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

১৯

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

২০