চোরকে চিনে ফেলায় শ্বাসরোধ করে গৃহবধূকে হত্যা - Channel 11
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চোরকে চিনে ফেলায় শ্বাসরোধ করে গৃহবধূকে হত্যা

জামালপুর সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজার গৌরী শংকর (গণময়দান) সংলগ্ন এলাকায় বুধবার (১০ ডিসেম্বর) ভোররাতে লিপি বেগম (৩২) নামে এক গৃহবধূকে নির্মমভাবে হত্যা করা হয়েছে । প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ঘরে চুরির উদ্দেশ্যে প্রবেশ করা চোরকে লিপি বেগম চিনে ফেলায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

নিহত লিপি বেগম কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের দক্ষিণবাড়ীর মৃত আঃ কাদের মন্ডলের মেয়ে এবং পুলিশ সদস্য (এসআই) মহল উদ্দিন মন্ডলের স্ত্রী। ঘটনার সময় তার স্বামী দায়িত্ব জনিত কাজে বাইরে ছিলেন বলে জানা গেছে।

ভোরে স্থানীয়দের চিৎকারে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে লিপি বেগমের মরদেহ উদ্ধার করে। বাড়ির আলমারি ভাঙা ও ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায় । উক্ত ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করে সরিষাবাড়ী পুলিশ তদন্ত শুরু করেছে ।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ বাচ্ছু মিয়া জানান, “এটি পরিকল্পিত হত্যা নাকি চুরির ঘটনা ধামাচাপা দিতে হত্যাকাণ্ড সহ সব দিক বিবেচনা করে তদন্ত চলছে। অপরাধীকে শনাক্তে আমরা আশাবাদী।”

ঘটনায় নিহতের পরিবার সহ সবাই শোকে নিস্তব্ধ । এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে । সর্বশেষ স্থানীয় , পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় , লিপি বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১০

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১১

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১২

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৩

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৪

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৫

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৬

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

১৭

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

১৮

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

১৯

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

২০