মেলান্দহে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৫, ২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জামালপুরের মেলান্দহে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মেলান্দহ উপজেলা বিএনপি, মেলান্দহ ও হাজরাবাড়ি পৌর বিএনপি’র আয়োজনে বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে মেলান্দহ উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক, উপজেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জুর সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল কবির শ্যামল তালুকদার, সৈয়দ রাশেদুজ্জামান অপু, এম রফিকুল ইসলাম রহিম, পৌর বিএনপির সভাপতি এড. মনোয়ার হোসেন হাওলাদার প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, দলমতের ঊর্ধ্বে গোটা দেশবাসী মজলুম জননেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কাঁদছেন ও তার জন্য দোয়া করছেন। নিশ্চয়ই মহান আল্লাহ দেশবাসীর দোয়া কবুল করবেন। তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ।

দোয়া মাহফিলে বিএনপি, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক আলেম উলামা মাশায়েখগণ অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন মেলান্দহ ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১০

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১১

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১২

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৩

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৪

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৫

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৬

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

১৭

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

১৮

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

১৯

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

২০