কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে "এসো বদলাই দেশ, বদলাই পৃথিবী" শীর্ষক আলোচনা সভা - Channel 11
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম
৯ ডিসেম্বর ২০২৫, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে “এসো বদলাই দেশ, বদলাই পৃথিবী” শীর্ষক আলোচনা সভা

তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে ‘এসো বদলাই দেশ বদলাই পৃথিবী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ২টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে ‘এসো বদলাই দেশ, বদলাই পৃথিবী’ শীর্ষক আলোচনার সভার আয়োজন করে জেলা তথ্য অফিস। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান আলী, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, ইউনাইটেড প্রেস ক্লাবের আহ্বায়ক রাশিদুল ইসলাম রাশেদ প্রমুখ।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের যুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২৪ এর গণআন্দোলনে তরুণরাই নেতৃত্ব দিয়েছে, দেশ ফ্যাসিবাদ মুক্ত করেছে। কিন্তু দুঃখের বিষয় যুগে যুগে রাজনৈতিক দলগুলোই তরুণদেরকে ব্যবহার করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এবং প্রতারিত করেছে। তরুণদের উন্নয়নে কাজ করার কথা বললেও কেউ কথা রাখেনি।

আলোচনা সভায় প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “২৪ এর গণঅভ্যুত্থানের ফলে তরুণরা আজকে সর্বক্ষেত্রে মূল্যায়িত হচ্ছে। যা তরুণদের সৌভাগ্যের ব্যাপার। তরুণরাই গড়বে দেশ, বদলাবে পৃথিবী।”
তিনি আরো বলেন, জেলা তথ্য অফিসের এমন ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসার দাবি রাখে। বিগত দিনে এমন আয়োজন কখনোই ছিল না। আমরা চাই তরুণদের এগিয়ে নিতে এ ধারা অব্যাহত থাকুক।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১০

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১১

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১২

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৩

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৪

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৫

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৬

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

১৭

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

১৮

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

১৯

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

২০