জমি সংক্রান্ত বিরোধে ভাংচুর করে দখলের চেষ্টা, থানায় অভিযোগ ভুক্তভোগীর - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
৯ ডিসেম্বর ২০২৫, ৩:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জমি সংক্রান্ত বিরোধে ভাংচুর করে দখলের চেষ্টা, থানায় অভিযোগ ভুক্তভোগীর

জামালপুরের মাদারগঞ্জে রেওয়াজকৃত জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘর ভাংচুর করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে।  

সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় ওই উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান মৌজার অজ্ঞাত  খতিয়ানের  বিআরএস দাগ নং- ২৪৩০ মোট জমির ২৪ শতাংশের কাতে ২৪ শতাংশ জমি পূর্ব পুরুষদের মাধ্যমে রেওয়াজকৃত হিসেবে চাষাবাদ করে আসতেছে একই এলাকার আব্দুল ওয়াহাব।

উক্ত জমিটি দখলের জন্য জুলফিকার আলী সহ কয়েকজন হামলা করে আবদুল ওয়াহাবের এক চালা টিনের ঘর ও হাতে থাকা মোবাইল ছিনিয়ে নিয়ে ভাংচুর করে এবং  বাউন্ডারির নেট ও জিআই তার কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল ওয়াহাব বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করে।

থানার অভিযোগ সূত্রে জানা গেছে উপরোক্ত খতিয়ান ও দাগের  জমিটি মৌখিক রেওয়াজ বদল ও রেকর্ড মূলে মালিকানা প্রাপ্ত হইয়া ভোগ দখল করে আসিতেছে। জমিটি  কে কেন্দ্র করে গত ৬ ডিসেম্বর/২০২৫ শনিবার দুপুরে ওই এলাকার জুলফিকার আলী (৬৫) ও জাকিউল ইসলাম নাসিম (৫০),  এর নেতৃত্বে ৮/৯ জন জমিটি দখলের জন্য পশ্চিম পাশে একচালা টিনের ঘর ও বাউন্ডারির  নেট ও জিআইতার কেটে নিয়ে যায় । এতে ভুক্তভোগীর প্রায় পঞ্চাশ হাজার টাকা ক্ষতিসাধন হয়। আব্দুল ওয়াহাব এর পরিবারের অপ্পো মোবাইল টি হাত থেকে ছিনিয়ে নিয়ে  ভাংচুর করে এবং পুকুরে ফেলে দিয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করে  ৷ পরে দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে মারধোর করে চিৎকার দিলে স্থানীয়রা উদ্ধার করে ।

এ ঘটনায় আহত কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছে। গত ৬ ডিসেম্বর/২৫ রাত ৯ টায় আব্দুল ওয়াহাব বাদী হয়ে ওই এলাকার  জুলফিকার আলি (৬৫), জাকিউল ইসলাম নাসির(৫০), রুকন মিয়া (৩৫),  শুভ মিয়া ও আরিফ রেজা (৬০) সহ ৫ জন কে অভিযুক্ত করে আরো ৪/৫ জনকে অজ্ঞাত করে মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন।  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে থানা সূত্রে জানা গেছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১০

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১১

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১২

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৩

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৪

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৫

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৬

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

১৭

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

১৮

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

১৯

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

২০