ইসলামপুরে পাট এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে পাটখড়ির দাম - Channel 11
এনামুল হক, ইসলামপুর, জামালপুর
২ জানুয়ারী ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামপুরে পাট এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে পাটখড়ির দাম

জামালপুরের ইসলামপুর উপজেলায় পাট এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে পাটখড়ি ( স্থানীয় ভাষায় শোলা) এর দাম। উপজেলার বাজারগুলোতে বেশ চড়া মূলে বিক্রি হচ্ছে জ্বালানি লাকড়ি হিসেবে এই পাটখড়ি বা শোলা ।

উপজেলার চরাঞ্চলে বিভিন্ন ধরনের চাষাবাদ শুরু হওয়ায় ও পাটের ন্যায্য মূল্য না পাওয়ায় পাট চাষ থেকে সরে যাচ্ছেন চাষীরা। এতে করে কমছে পাট চাষ। যার কারনে পাটের শোলার দামও বৃদ্ধি বলে জানান পাটখড়ি বিক্রেতারা।

সরজমিনে দেখা যায়, উপজেলার গুঠাইল পাইলিং  পার হাটে এক মণ পাট বিক্রি হচ্ছে ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৮০০ টাকায়, অথচ সেই পাটের শোলা  বিক্রি হচ্ছে প্রতি আটি ২০ থেকে ৩০ টাকায়,যা বিগত দিনগুলোর চেয়ে বেশি।

শোলা বিক্রেতা মোঃ শাহজাহান জানান, দিন দিন এই পাট শোলার চাহিদা বৃদ্ধি হচ্ছে, আর সরবরাহ কম থাকায় পাশের উপজেলা থেকে আমদানি করতে হয় বলে দাম একটু বেশি।

স্থানীয় কৃষক আব্দুল মালেক জানান, ভালো ফলন হলে পাটের পাশাপাশি এক একর জমিতে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকার পাট শোলা বিক্রি করা সম্ভব। জ্বালানির লাকড়ি হিসেবেও পাটের শোলা ভালো। তাই পাটের পাশাপাশি শোলাও সংরক্ষণ করেন তারা।

সাপধরী ইউনিয়ন মন্ডল পাড়া এলাকার আব্দুল মজিদ  জানান, সাত বিঘা জমিতে পাট চাষ করেছিলাম,তা বিক্রি করে ভালোই টাকা পাইছি । পাট বিক্রি করে পাশাপাশি শোলা বিক্রি করেও লাভবান হচ্ছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল জানান, এবছর ইসলামপুর উপজেলায় ১২০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছিলো । আবহাওয়া অনুকূলে থাকায় ও  পর্যাপ্ত পাট পঁচানোর পানি থাকায়, নির্দিষ্ট সময়ে পাট ধুয়ে বিক্রি করেছেন চাষিরা। পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবেও পাটের শোলার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। আগামী মৌসুমে পাটের চাষের লক্ষ্যমাত্রা বাড়বে বলেও জানান তিনি।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১০

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১১

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১২

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৩

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৪

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৫

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৬

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

১৭

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

১৮

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

১৯

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

২০