ইটভাটায় যাচ্ছে ফসলি জমির টপসয়েল, বাড়ছে খাদ্য সংকটের ঝুঁকি - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৫, ৪:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইটভাটায় যাচ্ছে ফসলি জমির টপসয়েল, বাড়ছে খাদ্য সংকটের ঝুঁকি

জামালপুরের মেলান্দহে নির্বিচারে চলছে কৃষি জমির টপসয়েল কাটার মহোৎসব। প্রতিনিয়ত ফসলি জমি থেকে টপসয়েল কেটে নিয়ে ইটভাটা ও বসতবাড়ি উচু করণের কাজে ব্যবহার করা হচ্ছে। এতে ফসলি জমি উর্বরতা হারিয়ে খাদ্যশস্য ও অন্যান্য ফসল উৎপাদনের অনুপযোগী হয়ে পড়ছে। বাড়ছে দীর্ঘমেয়াদী খাদ্য সংকটের ঝুকি ও পরিবেশের ভারসাম্যহীনতা।

প্রশাসনের তৎপরতায় সাময়িক বন্ধ হলেও কিছুদিন পর আবার শুরু হয় টপসয়েল কাটা। কিছু অসাধু মাটি ব্যবসায়ী দিনের বেলা কাজ বন্ধ রাখলেও রাতে আবার তৎপর হয় টপসয়েল অপসারণে। এ কারনে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন অনেকে।

উল্লেখ্য, ২০১০ সালের “উর্বর কৃষিজমি সংরক্ষণ আইন” অনুযায়ী, কৃষি জমির টপসয়েল কাটা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর এবং আইনত দণ্ডনীয় অপরাধ। এ ব্যাপারে জন সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলা দরকার বলে মনে করছেন সচেতন মহল।

সরেজমিনে, উপজেলার মাহমুদপুর, ফুলকোচা, চরবানিপাকুরিয়া ও নয়ানগর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সরকারি আইন ও নিয়মনীতি উপেক্ষা করে ফসলি জমির মাটি কেটে ট্রাক-ট্রলি ও ভটভটি গাড়িভর্তি মাটি অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। দীর্ঘদিন অপরিকল্পিতভাবে মাটি অপসারণের ফলে জমিগুলোতে সৃষ্টি হয়েছে খানাখন্দ।

এতে করে একদিকে ব্যাহত হচ্ছে কৃষকের ফসল উৎপাদন, পরিবর্তন হচ্ছে জমির শ্রেণিকরণ। অপরদিকে, ফসলি জমির উপর দিয়ে প্রতিনিয়ত মাটি বহনকারী গাড়ি চলাচলের ফলে নষ্ট হচ্ছে ফসল। ধুলিবালিতে একাকার হচ্ছে এলাকার বসত বাড়ি। ক্ষতিগ্রস্থ হচ্ছে জনবহুল রাস্তাঘাট।

স্থানীয় কৃষক আসাদ আলী, সুজন মিয়া ও আবুল হোসেন জানান, এলাকার কিছু অসাধু মাটি ব্যবসায়ী সাধারণ কৃষকদের ভুলভাল বুঝায়। তারা নগদ অর্থের লোভ দেখিয়ে কৃষি জমির উর্বর অংশ তুলে নিয়ে যাচ্ছে বিভিন্ন ইটভাটায়। আবার কিছু মাটি ব্যবহার হচ্ছে নানা গর্ত ভরাট ও বসতভিটা উচু করনের কাজে। তাঁরা আরো জানায়, কৃষি জমির উর্বর মাটি কেটে ফেলায় এ অঞ্চলের ফসলের উৎপাদন দিন দিন কমে যাচ্ছে। এ ব্যাপারে প্রশাসনকে জানালে কিছুদিন বন্ধ থাকে। পরবর্তীতে মাটি খেকোদের তৎপরতা আবারো শুরু হয়ে যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ জানান, টপসয়েল ফসলি জমির উর্বরতা শক্তি। টপসয়েল কেটে নিলে সেই জমির উর্বরতা শক্তি ফিরে পেতে ১০-১২ বছর সময় লাগে। এতে কৃষিখাতে দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাব পড়ে। তিনি আরো জানান, সার্বিকভাবে টপসইল অপসারণে কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা ও পরিবেশের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, মাটি কাটার খবর পেলেই অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে মাটি কাটার কাজে নিয়োজিত বেশ কিছু স্কেভেটার মেশিন জব্দ করে জরিমানা করা হয়েছে। টপসয়েল কাটার বিষয়ে কোন ছাড় দেয়া হবেনা বলেও জানান তিনি।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১০

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১১

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১২

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৩

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৪

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৫

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৬

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

১৭

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

১৮

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

১৯

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

২০