জামালপুরের পাঁচ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা, নেতাকর্মীদের উচ্ছ্বাস - Channel 11
নিউজ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরের পাঁচ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা, নেতাকর্মীদের উচ্ছ্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চূড়ান্তভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ হাতে সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে চূড়ান্ত মনোনয়নপত্র হস্তান্তর করেন।

এ ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের কল্পনা ও জল্পনার অবসান ঘটে। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন—

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ): কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত।

জামালপুর-২ (ইসলামপুর): সুলতান মাহমুদ বাবু।

জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ): জাতীয় নির্বাহী কমিটির জলবায়ুবিষয়ক সহ-সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল।

জামালপুর-৪ (সরিষাবাড়ী): জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবির তালুকদার শামীম।

জামালপুর-৫ (সদর): কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

উল্লেখ্য, চলতি বছরের ৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিক মনোনয়ন হিসেবে এই পাঁচজনের নাম ঘোষণা করেছিলেন। চূড়ান্ত ঘোষণার পর নির্বাচনী মাঠে বিএনপির সাংগঠনিক তৎপরতা আরও জোরদার হবে বলে মনে করছেন দলীয় নেতারা।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১০

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১১

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১২

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৩

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৪

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৫

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৬

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

১৭

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

১৮

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

১৯

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

২০