কুড়িগ্রামের ঢলুয়াবাড়ী সীমান্তে নারীসহ ৯ ভারতীয় নাগরিককে পুশ-ইন বিএসএফের - Channel 11
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম
২৪ ডিসেম্বর ২০২৫, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের ঢলুয়াবাড়ী সীমান্তে নারীসহ ৯ ভারতীয় নাগরিককে পুশ-ইন বিএসএফের

কুড়িগ্রামের সীমান্ত দিয়ে নারীসহ ৯ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) দাবি করেছে, পুশ-ইন করা ব্যক্তিদের আটক করে একই সীমান্তপথে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবি ও স্থানীয় সীমান্তবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার মধ্যরাতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী সীমান্ত দিয়ে তিনজন নারীসহ মোট ৯ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ। ভোরে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কেদার ইউনিয়নের সাহেবেরখাষ এলাকায় বিভিন্ন সড়ক দিয়ে চলাচলের সময় গোলের হাট ও কচাকাটা বাজার এলাকায় বিজিবির হাতে আটক হন। আটকদের মধ্যে ভারতের আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলার জুবিগোবা থানার মালেগড় এলাকার বাসিন্দা শাহার আলী জানান, তারা দীর্ঘদিন ডিটেনশন ক্যাম্পে ছিলেন। পরে বিএসএফ তাদের রাতের আঁধারে কাঁটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়। তাদের দলে নারীসহ মোট নয়জন ছিলেন।

এ বিষয়ে বিজিবির কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক সাংবাদিকদের জানান, পুশ-ইন করা ব্যক্তিরা সীমান্ত এলাকার মধ্যেই অবস্থান করছিলেন। তাদের আটক করে একই পথে ফেরত পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করা হবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১০

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১১

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১২

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৩

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৪

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৫

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৬

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

১৭

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

১৮

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

১৯

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

২০