মেলান্দহে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করার মাধ্যমে জামালপুরের মেলান্দহে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মেলান্দহ উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন দিনব্যাপী আলাদা কর্মসূচি পালন করেছে।

সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হলে বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৬টা ৩০ মিনিটে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আরা। এরপর মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমানসহ বিভিন্ন দপ্তরপ্রধান, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৯টায় উমির উদ্দিন পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয় নানা আনুষ্ঠানিকতার। এসময়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজয় দিবস উপলক্ষে কোচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে।

দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা করা হয়। বিজয় দিবস উপলক্ষে হাসপাতাল ও এতিম খানাগুলোতে করা হয় উন্নতমানের খাবার পরিবেশন। জাতীর শ্রেষ্ঠ সন্তানদের মঙ্গলকামনা ও মাগফেরাত কামনায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে করা হয় বিশেষ মোনাজাত ও প্রার্থনা।

এছাড়াও মুক্তমঞ্চ প্রাঙ্গনে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে চলে দিনব্যাপী বিজয় মেলা।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১০

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১১

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১২

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৩

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৪

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৫

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৬

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

১৭

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

১৮

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

১৯

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

২০