মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত  - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
১৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত 

জামালপুরের মাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস -২০২৫  উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্বরে ৩১ বার তোপধ্বনি শেষে বীরমুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে ইউএনও সুমন চৌধুরী’র নেতৃত্বে উপজেলা প্রশাসন, আহবায়ক বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, এএসপি মোঃ মোস্তাফিজুর রহমান ভূঞা এবং ওসি খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে মডেল থানা, পৌর প্রশাসক সুমন চৌধুরী ও পৌর নির্বাহী কর্মকর্তা জুলহাস উদ্দিনের নেতৃত্বে মাদারগঞ্জ পৌরসভা, স্টেশন অফিসার দেলোয়ার হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিস, কর্মকর্তা উত্তম কুমার ধর এর নেতৃত্বে আনসার বাহিনী, সাব রেজিস্ট্রার অফিস,  সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব, সভাপতি মির্জা হুমায়ুন কবিরের নেতৃত্বে মাদারগঞ্জ প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এনজিও সংগঠন ব্র্যাক, ইএসডিও, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে সকল শহীদদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

সকাল ৯ টায় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ  উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলওয়াত ও গিতা পাঠের মধ্য দিয়ে পরবর্তী কর্মসূচি শুরু হয়।  জাতীয় সংগীত এর তালে পতাকা উত্তোলন, পায়রা ও ফানুস উড়িয়ে বিজয় দিবস শুভ উদ্বোধন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মাঠ প্রর্দশনী,   কুচকাওয়াজ ও ডিসপ্লে শেষে বিভিন্ন ক্যাটাগরীতে ১ম ও ২য়. এবং বীরমুক্তিযোদ্ধাদের সহ অতিথিদের মাঝে শুভেচ্ছা স্মারক  প্রদান করে উপজেলা প্রশাসন।

দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে বীরমুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারবর্গের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

ইউএনও সুমন চৌধুরী সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক রেজাউল করিম আজাদ, হাসানুজ্জামান হীরা তালুকদারসহ অনেকে, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ।

উপজেলা চত্বরে বিজয়মেলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  এ সময় ইউএনও সুমন চৌধুরী ,  এসিল্যান্ড রাসেল দিও,  ওসি খন্দকার শাকের আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক সহ সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১০

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১১

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১২

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৩

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৪

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৫

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৬

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

১৭

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

১৮

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

১৯

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

২০