ভাটারায় নারী ভোটারদের ভালোবাসায় উজ্জ্বল উঠান বৈঠক - শামীম তালুকদারকে ঘিরে গণজোয়ার - Channel 11
তৌকির আহম্মেদ হাসু, সরিষাবাড়ি, জামালপুর।
১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভাটারায় নারী ভোটারদের ভালোবাসায় উজ্জ্বল উঠান বৈঠক – শামীম তালুকদারকে ঘিরে গণজোয়ার

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ২নং ওয়ার্ডে মহিলা ভোটারদের অংশগ্রহণে ধানের শীষের মনোনীত প্রার্থী শামীম তালুকদার-এর পক্ষে এক আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে ভাটারা ইউনিয়নের পারপাড়া গ্রামের সোজা মিয়ার বাড়িতে আয়োজিত এই কর্মসূচিতে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ হোসেন জামাল জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সদস্য ও ভাটারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাজাহান আলী আকন্দ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জোসনা আকন্দ, ভাটারা ইউনিয়নের ৯০ দশকের সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন খোকা, দেলুয়ার হোসেন দুলাল, ছাত্রনেতা সাইফুল ইসলাম, ভাটারা ইউনিয়ন কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক তারা মিয়া টিকা এবং সাবেক আহ্বায়ক মোবারক হোসেন দুদু।
এছাড়াও ২নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি প্রার্থী মুক্তা বেগম, সাধারণ সম্পাদক প্রার্থী নাছিমা বেগম, সাংগঠনিক সম্পাদক প্রার্থী আলপনা খাতুনসহ অন্যান্য নেত্রীবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন—শামীম তালুকদার নারী ভোটারদের আস্থা অর্জনে সক্ষম, এবং ধানের শীষের বিজয়ে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরিষাবাড়ী উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, ভাটারা ইউনিয়ন মহিলা দলের সভাপতি প্রার্থী ও ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হুসনারা খাতুন বন্যা (ম্যাডাম) তাঁর বক্তব্যে অত্যন্ত জোরালোভাবে বলেন—জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর–৪ সরিষাবাড়ী আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম একজন সৎ, সাহসী ও দূরদর্শী রাজনৈতিক নেতা।তিনি কেবল রাজনীতি করেন না—তিনি মানুষের দুঃখ–কষ্ট বোঝেন, মানুষের কথা শোনেন। মাঠপর্যায়ে তাঁর সরব উপস্থিতি প্রমাণ করে তিনি জনগণের নেতা। এলাকার প্রতিটি সমস্যা তিনি বাস্তবতার আলোকে দেখেন এবং কার্যকর ও টেকসই সমাধানে অগ্রণী ভূমিকা রাখেন।সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের প্রজ্ঞা এবং উন্নয়নমুখী চিন্তাধারার সমন্বয়ে শামীম তালুকদার আজ সাধারণ মানুষের আস্থার প্রতীক।এই গুণাবলিই তাঁকে ধানের শীষের একজন যোগ্য, জনপ্রিয় ও সর্বমহলে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।আমরা বিশ্বাস করি—তাঁর নেতৃত্বেই সরিষাবাড়ীর রাজনীতি পাবে নতুন দিকনির্দেশনা, আর ধানের শীষ পাবে কাঙ্ক্ষিত বিজয়।

উঠান বৈঠকে অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে শামীম তালুকদারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করা হয়।শেষে নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণে ধানের শীষের পক্ষে নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকারের মধ্য দিয়ে সভা শেষ হয়।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১০

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১১

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১২

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৩

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৪

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৫

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৬

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

১৭

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

১৮

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

১৯

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

২০