ইসলামপুরে বিজয়ের মাসে  ১২ কিঃমিঃ জুড়ে  বিএনপির দলীয় পতাকা প্রর্দশন - Channel 11
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৫, ৮:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামপুরে বিজয়ের মাসে  ১২ কিঃমিঃ জুড়ে  বিএনপির দলীয় পতাকা প্রর্দশন

জমালপুরের ইসলামপুরে বিজয় দিবস উপলক্ষে ১২ কিলোমিটার লম্বা লাল-সবুজ রঙের বিএনপির দলীয় পতাকা প্রদর্শন করা হয়েছে।

জামালপুর-২ (ইসলামপুর-১৩৮) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিমের নির্দেশনায় ও পাথর্শী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনের সহায়তায় বিজয়ের মাস উপলক্ষে দলীয় পতাকা প্রদর্শনী করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে জানা যায়, ইসলামপুর বটতলা চত্বর থেকে শুরু হয়ে পৌরসভার কাচাঁরীরোড হয়ে লাউদত্ত, মুখশিমলা, হাড়িয়াবাড়ি সহ মলমগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার লম্বা লাল-সবুজ রঙের বিএনপির দলীয় পতাকা প্রদর্শন করা হয়। এই ব্যতিক্রমী দীর্ঘ পতাকা প্রদর্শনীতে এলাকায় সৃষ্টি হয়েছে আলোচনা।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপির দলীয় এই পতাকা প্রদর্শনকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসাহ উদ্দীপনা। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দীর্ঘ এই পতাকা প্রত্যক্ষ করতে বিভিন্ন যানবাহনে করে পথের দু’ধারে ভিড় করেন। অনেকে এই উদ্যোগের প্রশংসা জানিয়েছেন।

বিএনপি এবং এর অঙ্গ–সংগঠনের নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটিকে সফল করে তোলেন।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১০

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১১

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১২

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৩

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৪

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৫

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৬

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

১৭

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

১৮

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

১৯

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

২০