সরকারি আশেক মাহমুদ কলেজে সাংবাদিক সমিতিঃ সভাপতি নিহাল, সম্পাদক শাওন - Channel 11
বেলাল হোসেন শান্ত, জামালপুর
১০ ডিসেম্বর ২০২৫, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি আশেক মাহমুদ কলেজে সাংবাদিক সমিতিঃ সভাপতি নিহাল, সম্পাদক শাওন

সরকারি আশেক মাহমুদ কলেজে গঠিত হলো সাংবাদিক সমিতির ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারিয়াজ ফাহিম নিহাল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাওন মোল্লা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৯টায় জামালপুরের তিন শীর্ষ সাংবাদিক সংগঠনের সাধারণ সম্পাদকরা লিখিত অনুমোদনের মাধ্যমে এই কমিটি অনুমোদন করেন।

জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান,প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী -এর স্বাক্ষর ও সম্মতির ভিত্তিতেই সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি আনুষ্ঠানিক রূপ পায়।

বুধবার দুপুর ২টায় কমিটি সদস্যরা সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর এবং কলেজ শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম-এর কাছে কমিটি উপস্থাপন করেন। আলোচনার পর নতুন কমিটিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

কমিটিতে সভাপতি ফারিয়াজ ফাহিম নিহাল ঢাকা ক্যানভাস ও জামালপুর বার্তা, সহ-সভাপতি পদে মোঃ বাঁধন হোসেন (দৈনিক নবধারা) সাধারণ সম্পাদক মোঃ শাওন মোল্লা টাইমস টুডে ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরা পার্সন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব আহমেদ (দৈনিক সময়ের আওয়াজ), কোষাধ্যক্ষ শাহরিয়ার হাসান উল্লাস দ্যা বাংলাদেশ টুডে ও যমুনা টিভি’র ক্যামেরা পার্সন, দপ্তর সম্পাদক মাহিম আহামেদ এখন টিভি’র ক্যামেরা পার্সন, কার্যনিবাহী সদস্য হৃদয় আহম্মেদ শাওন জামালপুর নিউজ টুয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক মুক্তকাল, রুহুল আমিন চ্যানেল ২৪-এর ক্যামেরা পার্সন, রাকিব হোসেন জামালপুর বার্তা ও মোহনা টিভি’র ক্যামেরা পার্সন, মোঃ সিফাত দৈনিক দেশ বুলেটিন ও  সাইদুর রহমান সাদি দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকাতে দায়িত্ব পালন করছেন।

নতুন নেতৃত্ব কলেজে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা চর্চার পরিবেশ আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১০

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১১

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১২

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৩

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৪

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৫

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৬

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

১৭

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

১৮

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

১৯

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

২০