আজ মেলান্দহ হানাদারমুক্ত দিবস - Channel 11
জিল্লুর রহমান রতন, মেলান্দহ,জামালপুর।
৮ ডিসেম্বর ২০২৫, ৩:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ মেলান্দহ হানাদারমুক্ত দিবস

আজ ৮ ডিসেম্বর ঐতিহাসিক মেলান্দহ হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিন বিকেলে আলম কোম্পানির টুআইসি (পরবর্তীতে সেঙ্গাপাড়া কোম্পানি) কমান্ডার আব্দুল করিম মেলান্দহ উমির উদ্দিন পাইলট হাই স্কুল মাঠে প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের মাধ্যমে মেলান্দহকে শত্রুমুক্ত ঘোষণা করেন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্যোগ নিয়েছে মেলান্দহ উপজেলা প্রশাসন।

জানা যায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মেলান্দহ সদর ও মাহমুদপুর পয়লা গ্রামে দুটি যুদ্ধক্ষেত্র ছিল। মাহমুদপুর পয়লা গ্রামের সম্মুখ যুদ্ধে মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর ব্রাশফায়ারে ১২জন পাকসেনা নিহত হয়। এ যুদ্ধে মুক্তিযোদ্ধা রমিজ ও সমর নিহত হন। এছাড়াও ৮–১০ জন বেসামরিক মানুষের প্রাণহানি ঘটে এই যুদ্ধে।

পাকবাহিনীর অপর একটি দল মেলান্দহের কলাবাধা হাইস্কুলের মুক্তিকামী শিক্ষার্থী আব্দুল কদ্দুসকে ধরে পার্শ্ববর্তী থানা ইসলামপুরে নিয়ে যায়। এ সময় তাঁর গলায় জুতোর মালা পরিয়ে জোরপূর্বক ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে বাধ্য করে। পরে তাঁকে জামালপুর কালিরঘাট বদ্ধভূমিতে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

৭ ডিসেম্বর রাতে কোম্পানি কমান্ডার আব্দুল করিমের নেতৃত্বে ৮ ডিসেম্বর সকালে পাক সেনাদের ক্যাম্প মেলান্দহ থানা ঘেরাও করার পরিকল্পনা নেয়া হয়। পরিকল্পনা মাফিক ৮ ডিসেম্বর সকালে ততকালিন ওসি জোনাব আলি, পাকসেনা, আলবদর ও রাজাকারসহ মোট ৪৬ জনকে অবরুদ্ধ করা হয়। পরিস্থিতি প্রতিকুল বিবেচনা করে ওসি জোনাব আলি সারেন্ডার করার প্রস্তাব দিলে কমান্ডার আব্দুল করিমের নেতৃত্বে তাদের মেলান্দহ উমির উদ্দিন পাইলট হাই স্কুল মাঠে নিয়ে যাওয়া হয় এবং প্রত্যেককে নিরস্ত্র করা হয়। ওই দিন ৮ ডিসেম্বর বিকেলে প্রায় ৪০ জন সশস্ত্র মুক্তিযোদ্ধার উপস্থিতিতে হানাদার বাহিনীর নেতৃত্বদানকারি ওসি জোনাব আলি আত্মসমর্পন করে। এর পর পরই কোম্পানি কমান্ডার আব্দুল করিম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন এবং মেলান্দহ পাক হানাদারমুক্ত ঘোষণা করেন।

মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদের প্রয়াত কমান্ডার আলহাজ এসএম আব্দুল মান্নানের উদ্যোগে ২০১০ সালে দিবসটি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। এরপর হতে মেলান্দহবাসীর ইতিহাস ও গৌরবের এই দিনটি প্রতি বছরই শ্রদ্ধাভরে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১০

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১১

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১২

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৩

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৪

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৫

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৬

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

১৭

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

১৮

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

১৯

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

২০