দলীয় স্থগিতাদেশ প্রত্যাহার - নতুন উদ্যমে মাঠে ফিরবেন গাজী রাশেদুজ্জামান মশিউর - Channel 11
নিউজ ডেস্ক
২৯ নভেম্বর ২০২৫, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দলীয় স্থগিতাদেশ প্রত্যাহার – নতুন উদ্যমে মাঠে ফিরবেন গাজী রাশেদুজ্জামান মশিউর

কথায় আছে—ত্যাগীরা সবসময় ধৈর্যশীল হয়। মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক মোঃ গাজী রাশেদুজ্জামান মশিউর ঠিক তেমনই এক ধৈর্যশীল ও ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, দলীয় সংকট কিংবা প্রতিকূলতা তাঁকে কখনও বিচ্যুত করতে পারেনি।

২০২৫ সালের ১৪ জুলাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে উপজেলা বিএনপি তাঁর সকল রাজনৈতিক কর্মকাণ্ডে স্থগিতাদেশ জারি করে। তবে দল থেকে ছিটকে না পড়ে বরং দলের প্রয়োজনেই তিনি ছিলেন আরও সক্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় ইস্যুতে প্রচার-প্রচারণায় সরব ছিলেন, নিয়মিত তুলে ধরেছেন দলীয় অবস্থান ও জনস্বার্থের বিষয়গুলো।

অবশেষে সব জটিলতার অবসান ঘটে। গত ২৯ নভেম্বর উপজেলা বিএনপি তাঁর স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়। এতে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে গাজী রাশেদুজ্জামান মশিউর বলেন “আগের মতোই দলের প্রয়োজনে নিজেকে ব্যস্ত রাখতে চাই। দলের উন্নতি ও সংগঠনের শক্তি বৃদ্ধিতে কাজ করে যেতে চাই।

তিনি সকল পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল–এর পক্ষে সামনের সারির একজন কর্মী হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ধৈর্য, আনুগত্য ও ত্যাগ—এই তিন বলয়ে দাঁড়িয়ে আবারও সক্রিয় হয়ে উঠবেন মশিউর, যা স্থানীয় রাজনীতিতে নতুন উদ্যমের সঞ্চার করবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবিরাজির ফাঁদে প্রতারণা- সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকারসহ লাখো টাকা উদ্ধার, মূলহোতা মনির সহ গ্রেফতার ৩

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া ও মিলাদ মাহফিল 

জামালপুরে ১৫০০ ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসলামপুরে সাংবাদিক পরিবারের জমি দখলের অপচেষ্টার অভিযোগ

এসএসসি-২০২৬ সামনে রেখে ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি স্থাপন

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে নানা আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

১০

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

১১

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

১২

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

১৩

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

১৪

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

১৫

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

১৬

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

১৭

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

১৮

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

১৯

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

২০