রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত - Channel 11
রূপগঞ্জ প্রতিনিধি, নারায়ণগঞ্জ
১০ এপ্রিল ২০২৬, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

দীর্ঘদিনের অবহেলা, অযত্ন আর আগাছার দখলে হারিয়ে যেতে বসা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুশুরী সামাজিক কবরস্থান। ১১টি সমাজের মানুষের শেষ ঠিকানা এই কবরস্থান যেন পরিণত হয়েছিল জঙ্গলে। এমন অবস্থায় নীরবতা ভেঙে সামনে আসে একদল তরুণ।

শুক্রবার (১০ তারিখ) সকালে ‘টান মুশুরী উত্তরপাড়া ইসলামী যুব সংগঠন’-এর উদ্যোগে শুরু হয় ব্যতিক্রমী এক পরিচ্ছন্নতা অভিযান। হাতে দা, কোদাল আর ঝাড়ু নিয়ে যুবকরা নেমে পড়েন কাজে। কয়েক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগাছায় ঢেকে থাকা কবরস্থান ফিরে পায় তার হারানো সৌন্দর্য ও সম্মান।

এ সময় উপস্থিত থেকে যুবকদের উৎসাহ দেন সমাজসেবক হাজী মোবারক হোসেন ভূঁইয়া, এডভোকেট মাসুদ মিয়া, সাদ্দাম হোসেন ভূঁইয়া প্রমুখ।

পরিচ্ছন্নতা কাজে অংশ নেন যুব সংগঠক মোঃ ফয়সাল, রুবেল মিয়া, মিঠুন, সুমন, মঞ্জু, মাসুদ, জসিম, নেয়াজুল, রনি, জুবায়ের, মেহেদি, সুবহান মিয়া, মামুন, সজিব, ইয়েন, ফাহাদ, ইমরান, হানিফসহ স্থানীয় যুবক গন।

যুব সংগঠক সুমন বলেন, আমরা চাই যুব সমাজ শুধু কথায় নয়, কাজে প্রমাণ দিক। এই কবরস্থান পরিষ্কার করা আমাদের দায়িত্ববোধের অংশ। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমরা এমন উদ্যোগ অব্যাহত রাখবো।

সমাজ সেবক হাজী মোবারক হোসেন ভূঁইয়া বলেন, আজকের এই উদ্যোগ দেখে আমি সত্যিই মুগ্ধ। তরুণরা যদি এমন ভালো কাজে এগিয়ে আসে, তাহলে সমাজ বদলাতে বেশি সময় লাগবে না। আমি তাদের প্রতি দোয়া ও শুভকামনা রাখি।

এডভোকেট মাসুদ মিয়া বলেন, বর্তমানে কিছু যুবক মাদক ও জুয়ার মতো ভয়ংকর পথে ঝুঁকছে, যা সমাজের জন্য হুমকি। কিন্তু এই সংগঠনের তরুণরা দেখিয়ে দিল, ইচ্ছা থাকলে ভালো কাজ করেও সমাজে উদাহরণ সৃষ্টি করা যায়।

স্থানীয়দের মতে, বহুদিন পর কবরস্থানটি এমন পরিষ্কার-পরিচ্ছন্ন রূপে দেখা গেছে। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত এমন কার্যক্রম চালু রাখার আহ্বান জানান।

একটি কবরস্থান পরিষ্কার করার মধ্য দিয়ে এই তরুণরা শুধু একটি স্থান নয়, বরং সমাজে ইতিবাচক চিন্তার বীজ বপন করেছে যা ভবিষ্যতে বড় পরিবর্তনের পথ দেখাতে পারে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১০

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১১

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১২

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৩

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৪

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৫

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৬

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

১৮

নীলফামারীতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক

১৯

সম্প্রচারিত সংবাদের প্রতিবাদ

২০