জামালপুর-২ (ইসলামপুর -১৩৯) আসনে এখনো প্রতীক পাননি স্বতন্ত্র প্রার্থী - Channel 11
মোঃ এনামুল হক (ইসলামপুর) জামালপুর
২৪ জানুয়ারী ২০২৬, ৭:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুর-২ (ইসলামপুর -১৩৯) আসনে এখনো প্রতীক পাননি স্বতন্ত্র প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর -১৩৯)আসনে এখনো প্রতীক পাননি স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান।

গত ২১ জানুয়ারি সারাদেশে মতো জামালপুরের ৫ টি সংসদীয় আসনেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়,জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে জামালপুরের পাঁচটি সংসদীয় আসনের মোট ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হলেও ইসলামপুর১৩৯ আসনের স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খানকে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়নি বলে জানা গেছে ।

‎জানা যায়, গেজেটে জামালপুর-২ (ইসলামপুর-১৩৯) সংসদীয় আসনে অর্ণব ওয়ারেস খানের জন্য ‘বাঘ’ প্রতীক উল্লেখ থাকলেও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে ওই প্রতীক দেয়া যাবে না বলে জানানো হয়। ফলে প্রতীক বরাদ্দ কার্যক্রম শেষ হলেও তিনি প্রতীক বিহীন অবস্থায় রয়েছেন এখনও ।

‎এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান বলেন , আমি একজন বৈধ স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামালপুর-২ ইসলামপুর -১৩৯ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছি। এই নির্বাচনে আমাকে এখনো কোন প্রতীক বরাদ্ধ দেওয়া হয়নি, প্রতীক না পাওয়ায় প্রচরণা চালাতে পারছি না, এখনো আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন অংশগ্রহণমৃলক নির্বাচন নিশ্চিত করতে আমার পছন্দের প্রতীক আমাকে দিবে।

‎এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন,নির্বাচন কমিশনে বাঘ প্রতীক নিয়ে পিডিবি নামক একটি দল ২০২০ সালে উচ্চ আদালতে রিট করেছে। যার ফলে বর্তমানে উচ্চ আদালত বাঘ প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বাঘ প্রতীক কোন প্রার্থীকে দেওয়া যাচ্ছে না।এ বিষয়ে নির্বাচন কমিশনের বিষয়টি অবগত করা হয়েছে।উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০