ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর -১৩৯)আসনে এখনো প্রতীক পাননি স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান।
গত ২১ জানুয়ারি সারাদেশে মতো জামালপুরের ৫ টি সংসদীয় আসনেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়,জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে জামালপুরের পাঁচটি সংসদীয় আসনের মোট ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হলেও ইসলামপুর১৩৯ আসনের স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খানকে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়নি বলে জানা গেছে ।
জানা যায়, গেজেটে জামালপুর-২ (ইসলামপুর-১৩৯) সংসদীয় আসনে অর্ণব ওয়ারেস খানের জন্য ‘বাঘ’ প্রতীক উল্লেখ থাকলেও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে ওই প্রতীক দেয়া যাবে না বলে জানানো হয়। ফলে প্রতীক বরাদ্দ কার্যক্রম শেষ হলেও তিনি প্রতীক বিহীন অবস্থায় রয়েছেন এখনও ।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান বলেন , আমি একজন বৈধ স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামালপুর-২ ইসলামপুর -১৩৯ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছি। এই নির্বাচনে আমাকে এখনো কোন প্রতীক বরাদ্ধ দেওয়া হয়নি, প্রতীক না পাওয়ায় প্রচরণা চালাতে পারছি না, এখনো আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন অংশগ্রহণমৃলক নির্বাচন নিশ্চিত করতে আমার পছন্দের প্রতীক আমাকে দিবে।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন,নির্বাচন কমিশনে বাঘ প্রতীক নিয়ে পিডিবি নামক একটি দল ২০২০ সালে উচ্চ আদালতে রিট করেছে। যার ফলে বর্তমানে উচ্চ আদালত বাঘ প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বাঘ প্রতীক কোন প্রার্থীকে দেওয়া যাচ্ছে না।এ বিষয়ে নির্বাচন কমিশনের বিষয়টি অবগত করা হয়েছে।উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।