মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
৩ এপ্রিল ২০২৬, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

জামালপুরের মাদারগঞ্জে ঝারকাটা নদীর খাস জমি থেকে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে চলছে মাটি বিক্রির মহা উৎসব।

শুক্রবার (৩ মার্চ২৬) বেলা ১১ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কড়ইচড়া ইউনিয়নের ঝারকাটা ব্রীজের ৩০০ গজ পূর্ব পাশে নদীর ভিতরে খাস জমি থেকে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে আসছেন মাটি ব্যবসায়ীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয়দের মাধ্যমে জানা যায়,পাশ্ববর্তী মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া গ্ৰামের সিরাজ আকন্দের ছেলে নুরনবী আনসার বাহিনীতে চাকরি করলেও, তিনি অন্য উপজেলা থেকে এসে ক্ষমতার অপব্যবহার করে, দীর্ঘ দিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছেন।

এছাড়াও স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রতিনিয়ত অবৈধভাবে নদীর খাস জমি থেকে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে বিক্রি করায় নদীর তীরবর্তী রাস্তা বর্ষা মৌসুমে ভাঙ্গনের কবলে পডে। নদী হলেও এখানে বছরে দুই থেকে তিনটি ফসল উৎপাদন করা যায়। আমরা তাদের কাছে অসহায়, কিছু বলতে গেলে বিভিন্ন হুমকি ধামকির শিকার হতে হয়। নদী একটি রাষ্ট্রীয় সম্পদ। তাই প্রশাসনের কাছে রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দাবি স্থানীয় দের।

এ বিষয়ে ঠিকাদার নুর নবীর সাথে মুঠোফোনে যোগাযোগ করে  “তিনি কিসের ভিত্তিতে নদীর খাস জমি থেকে মাটি উত্তোলন করছেন, ভূমি অফিসের কোন অনুমতি পত্র আছে কিনা” জানতে চাইলে, তিনি বলেন, আমি ইউএনও, এসি ল্যান্ডের সাথেই থাকি সব সময়। আমি ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় আনসার কমান্ডার হিসেবে কর্মরত আছি। আগামীকাল আমার ইউএনও কে দিয়ে ফোন করাবো বলে জানান তিনি।

এবিষয়ে মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) রাসেল দিও বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

নীলফামারীতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক

১০

সম্প্রচারিত সংবাদের প্রতিবাদ

১১

কুড়িগ্রামে যাত্রাপুর গরুর হাটে কাঁদা পানিতে কোটি টাকার বেচাকেনা, চর্মরোগে আক্রান্ত ব্যবসায়ীরা

১২

৫ দিনে ৫ লাখ ফলোয়ার, কুড়িগ্রামে নতুন রেকর্ড গড়লেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাজু

১৩

কুড়িগ্রামে ২ দিন ব্যপী হজ প্রশিক্ষণ কর্মশালা

১৪

সিজারের বিল পরিশোধে ব্যর্থতা, নবজাতককে বিক্রির চাপ-চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ

১৫

নীলফামারী জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন মিজানুর রহমান চৌধুরী

১৬

জামালপুর জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলায় আনন্দের ঢেউ

১৭

নীলফামারীতে সড়কে সংঘবদ্ধ ডাকাতি, ডাকাত সদস্য গ্রেপ্তার

১৮

আত্মসমর্পণের পরও কারামুক্তি নয়, সাবেক উপজেলা চেয়ারম্যান বেলালসহ ১৯ আ’লীগ নেতা কারাগারে

১৯

নীলফামারীতে তিন শ্রমিককে কারাদণ্ডে উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

২০