মাদারগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল - Channel 11
মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ, জামালপুর।
১৮ মার্চ ২০২৬, ৪:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

জামালপুরের মাদারগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সু স্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকালে বালীজুড়ী শাহ মাহমুদ ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে মাদারগঞ্জ উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস এর সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল প্রমুখ। এ সময় ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল জানান, ঈদ পরবর্তী সময়ে মাদারগঞ্জের প্রতিটি ইউনিয়নে দলের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়ে গেছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে শিশু পরিবারের সদস্যদের মাঝে নতুন পোশাক বিতরণ

পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুকের উদ্যোগে ১ হাজার পরিবারে ঈদ উপহার

মাদারগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

মেলান্দহে ইয়াবাসহ আটক ছাত্রদল নেতাদের বহিষ্কার

মহালছড়িতে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে শিক্ষা ও স্বাস্থ্য সেমিনার 

মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুরের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ 

জামালপুরে আমরা পাঁচ এমপি, পাঁচ ভাই মিলেমিশে কাজ করতে চাই- এম রশিদুজ্জামান মিল্লাত

ইসলামপুরে নির্মাণাধীন ভবন ধসে ১৩ শ্রমিক আহত

মাদারগঞ্জে সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলতাফুর রহমান মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মাহমুদপুর ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ শুরু

১০

নীলফামারীতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিজিএফ -এর চাল বিতরণ শুরু 

১১

রায়পুরার নিখোঁজের একদিন পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার

১২

দুই কোটি মানুষের জীবনমান পরিবর্তনে স্বল্প সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু – কুড়িগ্রামে দুর্যোগমন্ত্রী

১৩

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কুড়িগ্রামের হাসনাবাদ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১৪

মাহমুদপুরে এসিআই সীড কোম্পানির এসিআই গম ১ এর মাঠ দিবস অনুষ্ঠিত

১৫

প্রেসক্লাব জামালপুরের ইফতার ও দোয়া মাহফিল

১৬

মেলান্দহে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

১৭

মেলান্দহে পবিত্র রমজানে সৌদি সরকারের পক্ষ থেকে উপহার পাওয়া খেজুর বিতরণ

১৮

কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত- সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার

১৯

ভিজিএফ এর স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগ, মারধরের শিকার চেয়ারম্যান

২০