জামালপুরের মাদারগঞ্জে বিএনপি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সু স্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকালে বালীজুড়ী শাহ মাহমুদ ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে মাদারগঞ্জ উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস এর সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল প্রমুখ। এ সময় ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল জানান, ঈদ পরবর্তী সময়ে মাদারগঞ্জের প্রতিটি ইউনিয়নে দলের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়ে গেছে।