পোগলদিঘা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুক- দুর্নীতিমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় - Channel 11
তৌকির আহম্মেদ হাসু, সরিষাবাড়ি, জামালপুর।
৮ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পোগলদিঘা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুক- দুর্নীতিমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবক ও পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ পলাশ মিয়া ফারুক ইউনিয়নবাসীর উদ্দেশে উন্নয়ন ও জনসেবামূলক নানা অঙ্গীকার তুলে ধরেছেন।

তিনি বলেন, পোগলদিঘা ইউনিয়ন সম্ভাবনাময় হলেও দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসা ও স্বজনপ্রীতির কারণে অনেক সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হয়েছেন। এই অবস্থার পরিবর্তন ঘটিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তার লক্ষ্য।

চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুক বলেন, “আমার কাছে দল বা ব্যক্তিগত স্বার্থ নয়—মানুষের অধিকারই সবচেয়ে বড় বিষয়। ইউনিয়নের প্রতিটি নাগরিক যেন সমান মর্যাদা নিয়ে পরিষদের সেবা পান, সেটি নিশ্চিত করতে আমি কাজ করতে চাই।

তিনি স্পষ্টভাবে জানান, ইউনিয়নে আর কোনো ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি বা অযথা হয়রানি সহ্য করা হবে না। রাজনৈতিক মতভেদ থাকলেও জনগণের সেবা কখনোই প্রতিহিংসার শিকার হতে পারে না বলেও তিনি উল্লেখ করেন।

ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে পলাশ মিয়া ফারুক বলেন, তিনি নির্বাচিত হলে পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন এবং ধাপে ধাপে অনলাইন ও ডিজিটাল সেবা চালুর উদ্যোগ নেবেন, যাতে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে না হয়।

তিনি আরও জানান, পোগলদিঘা ইউনিয়নের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামোর টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে আধুনিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে।

চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুক বলেন, যুব সমাজকে দক্ষ ও কর্মমুখী করে তুলতে ইউনিয়নে একটি যুব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া তরুণদের আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ দক্ষতা বাড়াতে ইংলিশ স্পোকেন কোর্স চালুর উদ্যোগ নেওয়া হবে।

নারী ও প্রবীণদের কল্যাণের বিষয়েও তিনি গুরুত্বারোপ করে বলেন, তাদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও জোরদার করা হবে, যাতে তারা মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।

সবশেষে তিনি ইউনিয়নবাসীর উদ্দেশে বলেন, “আমি চাই পোগলদিঘা ইউনিয়ন হোক সম্প্রীতি, ন্যায় ও উন্নয়নের একটি মডেল ইউনিয়ন। এখানে দল নয়—মানুষই হবে সবচেয়ে বড় পরিচয়। আপনাদের সহযোগিতা ও সমর্থন পেলে আমরা সবাই মিলে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে পারবো—ইনশাআল্লাহ।”

তিনি ইউনিয়নবাসীর কাছে মতামত, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও নিরাপদ পোগলদিঘা ইউনিয়ন গড়ে তোলার আহ্বান জানান।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা সভা- দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

মাদারগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  

পোগলদিঘা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মিয়া ফারুক- দুর্নীতিমুক্ত ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়

রানীশংকৈলে পুকুর সংস্কারের নামে দেদারসে চলছে ফসলি জমির মাটি বিক্রী

জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে মারলো আইনজীবী স্বামী

মেলান্দহে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন, ঢেউটিন সহায়তা ও চেক বিতরণ

মেলান্দহে মধ্যরাতে বাইক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু

পুলিশ প্রশাসনের উদ্যোগে ঘুচবে জংসের আলীর ঘরের কষ্ট

মারধরের শিকার চেয়ারম্যান এর নেই কারো প্রতি অভিযোগ, দোষ দিলেন কপালের

কুড়িগ্রামে সাংবাদিক শামীমের পৈত্রিক জমি দফায় দফায় জবরদখল ও লুটপাট- নিরাপত্তা চেয়ে আবেদন

১০

আমেনা হত্যায় কঠোর বার্তা ডিআইজির, ঘটনাস্থল পরিদর্শন-আটক ৫

১১

আমেনা হত্যার বিচার চেয়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১২

সুবিধা বঞ্চিতদের মুখে হাসি ফুটালো ভয়েস অব ঝিনাইগাতী

১৩

জামালপুরে আটকের ৮ ঘণ্টা পর আওয়ামীলীগের চেয়ারম্যানকে ছেড়ে দিল পুলিশ

১৪

পেশাদারিত্বে দক্ষতার স্বীকৃতি পেলেন এএসপি ইমরুল হাসান

১৫

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া 

১৬

রানীশংকৈলে রফিক ফিলিং স্টেশনকে জরিমানা

১৭

মেলান্দহে অনুমোদনহীন গুদামে ‘যমুনা’ সার মজুদের অভিযোগ

১৮

নাগরিক টিভির সংবাদে সাড়া: মানবিকতায় উজ্জ্বল জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী

১৯

দলমত নির্বিশেষে দুর্নীতিমুক্ত মেলান্দহ-মাদারগঞ্জ গড়ার অঙ্গীকার এমপি বাবুলের

২০