ক্ষমতায় আসলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এর কাজ অগ্রাধিকার - তারেক রহমান - Channel 11
মাইদুল ইসলাম, নীলফামারী
৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষমতায় আসলে সবার আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এর কাজ অগ্রাধিকার – তারেক রহমান

ক্ষমতায় আসলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সবার আগে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরো বলেন, নীলফামারী কে শিল্প অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। স্থাপন করা হবে কলকারখানা।

শনিবার (৭ ফেব্রুয়ারী ) বেলা আড়াইটার দিকে নীলফামারী পৌরসভা মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভা প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তারেক রহমান বলেন, তরুণদের চাকুরীর ব্যবস্থা,বেকার যুবকদের প্রশিক্ষণের জন্য ট্রেনিং সেন্টার স্থাপন করে প্রশিক্ষিত হিসেবে গড়ে তোলা, কৃষকদের জন্য কৃষি কার্ড সহ বিভিন্ন সুবিধা কথা মাথায় রেখে নানান উদ্যোগ নেওয়া হবে। 

১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে কোন ধর্ম বর্ণ ছিল না ঠিক ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্বৈরাচার পতনেও কোন ধর্ম বর্ণ ছিল না। আমরা ক্ষমতায় আসলে কোন ধর্ম বর্ণ দেখা হবে না। তারেক রহমান বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই আগামী দিনের রাজনীতি হবে দেশ গঠনের এক্ষেত্রে দল-মত নির্বিশেষে একসাথে আমরা কাজ করতে চাই। সামনে এগিয়ে যেতে হবে। জনগণের ক্ষমতার মূল্যায়নের সময় এসেছে এখন মেধা ও যোগ্যতার বিচার করতে চাই।

সবার জন্য নিরাপদ একটি বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানাই। তারেক রহমান অভিযোগ করে বলেন, ভোটারদের ভয়-ভীতি এমনকি হুমকি দেওয়া হচ্ছে আমরা অন্যায়কারীদের শাস্তির আওতায় আনতে চাই।

বক্তব্য শেষে সমাবেশে নীলফামারী -১ আসনে জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা মনজুরুল আলম আফেদী, নীলফামারী – ২ আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী- ৩ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ আলী ও নীলফামারী -৪ আসনে বিএনপি প্রার্থী গফুর সরকারকে পরিচয় করিয়ে দেন।

জেলা বিএনপি’র আয়বায়ক মীর সেলিম ফারুককে সভাপতিিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জেলা বিএনপি আয়বায়ক কমিটির সদস্য মোক্তার হোসেন, নীলফামারী পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুব উর রহমান ও নীলফামারী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু প্রমুখ। এর আগে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নীলফামারী পৌর মাঠে উপস্থিত হন জেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০