১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে কোন ধর্ম বর্ণ ছিল না ঠিক ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্বৈরাচার পতনেও কোন ধর্ম বর্ণ ছিল না। আমরা ক্ষমতায় আসলে কোন ধর্ম বর্ণ দেখা হবে না। তারেক রহমান বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই আগামী দিনের রাজনীতি হবে দেশ গঠনের এক্ষেত্রে দল-মত নির্বিশেষে একসাথে আমরা কাজ করতে চাই। সামনে এগিয়ে যেতে হবে। জনগণের ক্ষমতার মূল্যায়নের সময় এসেছে এখন মেধা ও যোগ্যতার বিচার করতে চাই।
সবার জন্য নিরাপদ একটি বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানাই। তারেক রহমান অভিযোগ করে বলেন, ভোটারদের ভয়-ভীতি এমনকি হুমকি দেওয়া হচ্ছে আমরা অন্যায়কারীদের শাস্তির আওতায় আনতে চাই।
বক্তব্য শেষে সমাবেশে নীলফামারী -১ আসনে জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা মনজুরুল আলম আফেদী, নীলফামারী - ২ আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী- ৩ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ আলী ও নীলফামারী -৪ আসনে বিএনপি প্রার্থী গফুর সরকারকে পরিচয় করিয়ে দেন।
জেলা বিএনপি'র আয়বায়ক মীর সেলিম ফারুককে সভাপতিিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জেলা বিএনপি আয়বায়ক কমিটির সদস্য মোক্তার হোসেন, নীলফামারী পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুব উর রহমান ও নীলফামারী পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু প্রমুখ। এর আগে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নীলফামারী পৌর মাঠে উপস্থিত হন জেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।