নীলফামারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনিয়ম ও গোপন নিয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন - Channel 11
মাইদুল ইসলাম, নীলফামারী
৫ ফেব্রুয়ারী ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অনিয়ম ও গোপন নিয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নীলফামারীর ডিমলা উপজেলার গাবাড়ি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও গোপনে নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষক, কর্মচারী ও স্থানীয়রা ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ) দুপুরে গয়াবাড়ি স্কুল এন্ড কলেজ চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের সহকারী অধ্যাপক কামরুজ্জামান। তিনি অভিযোগ করেন, ২০০৯ সালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ অবসরে যাওয়ার পর তৎকালীন গয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল রহিমের ছেলে ফরহাদ হোসেন দলীয় প্রভাব খাটিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিষ্ঠানে কমিটি গঠন, নিয়োগসহ নানা ক্ষেত্রে অনিয়ম শুরু হয়।

তিনি আরো বলেন, ২০১১সালে এডহক কমিটির ছয়জন সদস্য দিনাজপুর শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো ওই সময় থেকেই প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, একাডেমিক কার্যক্রম ও পাবলিক পরীক্ষার ফলাফলে অবনতি দেখা দেয়। লিখিত অভিযোগে বলা হয়, ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর ফরহাদ হোসেন সরকারের বিরুদ্ধে ১৪ টি অভিযোগ দায়ের করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্তে অনিয়মের সত্যতা পান এবং তাকে অব্যাহতি প্রদান করেন।

এরপর সহকারি অধ্যাপক ( অর্থনীতি ) কামরুজ্জামানকে দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার সুপারিশ করা হয়। তবে অভিযোগে উল্লেখ করা হয়, এসব বিষয়ে মামলা ও আদালতে আপিল থাকা সত্ত্বেও উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে কোন জারি হয়নি। বরং ২০১৭ সালে নিয়মিত কমিটির স্বাক্ষর জাল করে কোটি টাকার বিনিময়ে আটজনকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তদের কখনোই প্রতিষ্ঠানের হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেখা যায়নি বলেও অভিযোগ করা হয় ‌।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সাবেক সদস্য বদিউজ্জামান, শিক্ষক শামসুল আলম, গোলাম মোস্তফা, হুমায়রা বেগম, ফিরোজুল ইসলাম, অধ্যাপক মাহবুবুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও স্থানীয় ব্যক্তিবর্গ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০