বিএনপির বৃহত্তর ময়মনসিংহ বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হলেন একেএম ইহ্সানুল হক মঞ্জু - Channel 11
আজম খান
২১ জানুয়ারী ২০২৬, ৬:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির বৃহত্তর ময়মনসিংহ বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হলেন একেএম ইহ্সানুল হক মঞ্জু

মঙ্গলবার ১৯ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব একেএম ইহ্সানুল হক মঞ্জুকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বৃহত্তর ময়মনসিংহ বিভাগীয় অঞ্চলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ বিভাগীয় অঞ্চলের আওতায় রয়েছে—ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর ও শেরপুর জেলা।

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্তের আলোকে এবং দলের নীতিনির্ধারণী হাইকমান্ডের নির্দেশনা মোতাবেক সাবেক সচিব একেএম ইহ্সানুল হক মঞ্জুকে ময়মনসিংহ বিভাগীয় অঞ্চলের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে মনোনয়ন দেওয়া হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, একেএম ইহ্সানুল হক মঞ্জু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। পরবর্তীতে দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেও জমা দিয়ে দলের প্রতি আনুগত্য ও শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করেন।

সাবেক এই সচিব জাতীয়তাবাদী ঘরানার ব্যক্তি হিসেবে বাংলাদেশ সচিবালয়ে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় জাতীয়তাবাদী ঘরানার সরকারি চাকরিজীবীদের সংগঠিত করতে গিয়ে তিনি নানা রকম প্রতিকূলতার মুখে পড়েন।

২০১৪ সালে বিএনপির গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে আলোচিত ‘বালুর ট্রাক’ ঘটনার সময় তিনি সেখানে আটকা পড়েন এবং চার দিন গুলশান বিএনপির কার্যালয়ে অবস্থান করতে বাধ্য হন। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে।

বরখাস্তের পর হাসিনা সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও এজেন্সির পক্ষ থেকে নানাভাবে চাপ সৃষ্টি করা হলেও তিনি আওয়ামী ফ্যাসিবাদের কাছে মাথানত করেননি। পরবর্তীতে ফ্যাসিবাদের পতনের পর বর্তমান ইউনুস সরকার ক্ষমতায় এলে তাকে সচিব পদের রাষ্ট্রীয় সকল সুবিধাসহ অবসরে পাঠানো হয়।

একেএম ইহ্সানুল হক মঞ্জু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন অভিজ্ঞ প্রশাসক ও রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বর্তমানে তার স্ত্রী বেগম তাহমিনা আহমদ নির্বাচন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিএনপির বৃহত্তর ময়মনসিংহ বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে একেএম ইহ্সানুল হক মঞ্জুর মনোনয়নকে দলীয়ভাবে গুরুত্বপূর্ণ ও কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০