শোকের দিনে খাসি দিয়ে ভূরিভোজের অভিযোগ, কুড়িগ্রাম কচাকাটা থানার ওসির বিরুদ্ধে - Channel 11
কুড়িগ্রাম প্রতিনিধি
২ জানুয়ারী ২০২৬, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শোকের দিনে খাসি দিয়ে ভূরিভোজের অভিযোগ, কুড়িগ্রাম কচাকাটা থানার ওসির বিরুদ্ধে

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে সরকার। এ সময় আনন্দ উৎসবসহ ইংরেজি নববর্ষ উদযাপনও সীমিত করে পালনের ঘোষণা দেওয়া হয়। শোকের দিনে কুড়িগ্রাম কচাকাটা থানার ওসি সোয়েল রানা খাসি জবাই দিয়ে ভূরিভোজের আয়োজন করেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) আয়োজনের একটি খণ্ডচিত্র থানার উপ-পরিদর্শক (এসআই) ও কনস্টেবল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারও করেন। বিষয়টি নিয়ে পুলিশসহ সর্বমহলে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়।

এসআই ফাইসাল তার ফেসবুক প্রফাইলে খাসি কাটার একটি ছবি দিয়ে লেখেন- ২০২৬ সালকে বরণ করতে প্রস্তুতি চলছে। অন্য একটি ছবিতে থানার ওসি ও এসআই ইব্রাহিমের খাবার দৃশ্যের একটি ছবি পোস্ট করে লেখেন- কচাকাটা থানার অফিসার্স ইনচার্জ মহোদয়। এছাড়া আরও একজন কনেস্টেবলকে একই ধরনের পোস্ট দিতে দেখা যায়।

থানার এমন কাণ্ডে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আলোচনার ঝড় উঠেছে। এছাড়া একই রাতে স্থানীয় জাতীয় পার্টির ১৫ থেকে ২০জন নেতাকর্মীর সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনা ও মিষ্টিমুখ করেছেন ওসি। জানা যায়, স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা ৫ কেজি মিষ্টি নিয়ে ওসির সঙ্গে দেখা করতে আসেন। সেই মিষ্টি উৎসব করে বিতরণ করা হয়। এ নিয়ে সমালোচনাও হয়।

বিষয়টি নিয়ে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা থানায় গিয়ে প্রতিবাদ করেন। বল্লভেরখাষ ইউনিয়নের ছাত্রদল সভাপতি মাইদুল ইসলাম সাংবাদিকদের জানান, কচাকাটা থানায় খাসি মেরে ভূরিভোজ ও মিষ্টি বিতরণ করে রাষ্ট্রীয় শোক দিবসে ইংরেজি নববর্ষ উদযাপন করায় আমরা মর্মাহত। আমরা এ খবর পেয়ে ১ জানুয়ারি সন্ধ্যায় চার ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা থানায় গিয়ে প্রতিবাদ করেছি।

জাতীয় পার্টির কচাকাটা ইউনিয়নের নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদৎ হোসেন সাংবাদিকদের জানান, জাতীয় পার্টির প্রার্থীর গণসংযোগ আছে। সেই বিষয়ে ওসিকে অবহিত করতে আমরা গিয়েছিলাম। এ সময় বলদিয়া ইউনিয়নের জাতীয় পার্টির নেতা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক কয়েক কেজি মিষ্টি নিয়ে আসছিলেন।

বিএনপির কেদার ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান জানান, দেশনেত্রীকে হারিয়ে সারা দেশের মানুষ যখন বেদনাতুর তখন কচাকাটা থানায় ওসিসহ সব কর্মকর্তারা ভূরিভোজ ও মিষ্টি বিতরণ করে আনন্দ উৎসব করেন। এ বিষয়ে আমরা তিব্র নিন্দা জ্ঞাপন করছি।এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে আমরা এর প্রতিকার চাইবো।

কচাকাটা থানার ওসি সোয়েল রানা সাংবাদিকদের জানান, থানায় কোনো পার্টি বা ভূরিভোজের আয়োজন করা হয়নি। আমাদের মেসের প্রতি মাসের শেষ দিন এমন খাওয়ার আয়োজন করা হয়ে থাকে। থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো আয়োজন করা হয়নি।

সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী–কচাকাটা সার্কেল) মুনতাসির মামুন মুন এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদের জানান।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

১০

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

১১

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

১২

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

১৩

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

১৪

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

১৫

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

১৬

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১৭

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১৮

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১৯

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

২০