জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ১১ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল - Channel 11
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৫, ৪:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ১১ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন থেকে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জিন্নাতুল আরা এর কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন ৫ জন প্রার্থী। মাদারগঞ্জ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিয়েছেন ২ জন প্রার্থী। বাকি ৪ জন প্রার্থী জমা দিয়েছেন জামালপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে।

মেলান্দহে মনোনয়ন পত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে প্রথমে বিএনপির মোস্তাফিজুর রহমান বাবুল মনোনয়ন পত্র জমা দেন। এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশের ইঞ্জিঃ মোঃ দৌলতুজ্জামান আনছারী, গনঅধিকার পরিষদের লিটন মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মুজিবুর রহমান আজাদী, স্বতন্ত্র প্রার্থী ফারজানা পুঁথি।

মাদারগঞ্জ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী শিবলুল বারী রাজু, স্বতন্ত্র প্রার্থী এস এম শাহিনুর রহমান।

জামালপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভ, গন অধিকার পরিষদের রুবেল মিয়া, জাতীয় পার্টির মীর সামছুল আলম লিপটন ও স্বতন্ত্র প্রার্থী ফিদেল নঈম। এ সময় প্রার্থীদের নিজ নিজ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জিন্নাতুল আরা জানান, বিকেল ৫ টা পর্যন্ত জামালপুর-৩ আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র গ্রহনকালে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

 

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ

মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মাদারগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

দুরমুট বাজারে শাহ কামাল (রাঃ) মাজারে ওরস উপলক্ষে মেলা উদ্বোধন

৩৬০০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইলসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মৃত্যু, প্রাথমিক ধারণা আত্মহত্যা 

মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

১০

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

১১

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

১২

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

১৩

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

১৪

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

১৫

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

১৬

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১৭

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১৮

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১৯

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

২০