হলুদ ফুল: স্বাদের অতুলনীয় সবজি ও প্রাকৃতিক ঔষধ - Channel 11
admin
৩১ জুলাই ২০২৫, ৩:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হলুদ ফুল: স্বাদের অতুলনীয় সবজি ও প্রাকৃতিক ঔষধ

হলুদ ফুল। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম অংশ হলো জুম চাষ। এই পদ্ধতিতে তারা বিভিন্ন ফসলের পাশাপাশি চাষ করে এক বিশেষ ফুল – হলুদ ফুল, যা সবজি হিসেবে স্থানীয়দের মধ্যে দারুণ জনপ্রিয়।

পাহাড়ের উঁচু-নিচু টিলায় জুম চাষের মাধ্যমে হলুদ ফুলের উৎপাদন হয়। চৈত্র ও বৈশাখ মাসে গাছপালা কেটে-পুড়িয়ে জমি প্রস্তুত করার পর বৃষ্টির অপেক্ষায় থাকে চাষিরা। একবার বৃষ্টি নামলে শুরু হয় বীজ বপনের কাজ। ধান, আদা, তিল, কচু, পুইশাক, জুমের বেগুন, করলা, টিটা কচু, তুলাসহ অনেক কিলছু একসাথে চাষ করা হয়। এর মধ্যে হলুদ ফুল একটি বিশেষ আকর্ষণ।

খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবানের পাহাড়ি এলাকাগুলোতে ব্যাপকভাবে চাষ হয় এই ফুলের। দেখতে সুন্দর এই সাদা ও হলুদ রঙের ফুলটির রয়েছে অতুলনীয় পুষ্টিগুণ ও ওষধি গুণাবলী।

প্রাচীনকাল থেকেই হলুদ ফুল সবজি হিসেবে ব্যবহার হয়ে আসছে। এটি রান্না করে খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, প্রদাহ কমায়, হজম শক্তি বৃদ্ধি করে এবং গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি ও কৃমি দূর করতে সাহায্য করে। এছাড়া হলুদ ফুল লিভারের সমস্যায় কার্যকর, রক্ত পরিশুদ্ধ করে এবং পেশী মজবুত করতেও ভূমিকা রাখে।

পাহাড়ি জনগোষ্ঠীর ভাষ্যমতে, বিশেষ করে ‘সিলং হলুদ’ নামে একটি জাতের ফুল মৌসুম শুরুর আগেই ফোটে, তাই এর বাজারমূল্য বেশি থাকে এবং চাহিদাও বেশি। বাজারে বর্তমানে ৫টি হলুদ ফুল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। সিজন শুরু না হওয়ায় দাম তুলনামূলক বেশি বলে জানান বিক্রেতারা।

স্থানীয় দুই চাষি সুদীপ্ত চাকমা ও উজ্জ্বল চাকমা জানান, “হলুদ বা হলুদ ফুল মসলা জাতীয় একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। মাছ ও হলুদ ফুল দিয়ে রান্না কিংবা ভর্তা করলে এর স্বাদ অতুলনীয়। তবে অতিরিক্ত গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।”

সবজি হিসেবে সুস্বাদু, ওষুধ হিসেবে উপকারী এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ—হলুদ ফুল পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের জীবনে এক মূল্যবান উপহার।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১০

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১১

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১২

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৩

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৪

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

১৬

নীলফামারীতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক

১৭

সম্প্রচারিত সংবাদের প্রতিবাদ

১৮

কুড়িগ্রামে যাত্রাপুর গরুর হাটে কাঁদা পানিতে কোটি টাকার বেচাকেনা, চর্মরোগে আক্রান্ত ব্যবসায়ীরা

১৯

৫ দিনে ৫ লাখ ফলোয়ার, কুড়িগ্রামে নতুন রেকর্ড গড়লেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাজু

২০