মহালছড়ি মিলনপুর বনবিহারে ২৪তম দানোত্তম কঠিন চীবর দান সম্পন্ন  - Channel 11
উত্তম চাকমা, মহালছড়ি, খাগড়াছড়ি
২৫ অক্টোবর ২০২৫, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহালছড়ি মিলনপুর বনবিহারে ২৪তম দানোত্তম কঠিন চীবর দান সম্পন্ন 

মহালছড়ি মিলনপুর বনবিহারে ২৪তম দানোত্তম কঠিন চীবর দান সম্পন্ন অনুষ্ঠানের খন্ডচিত্র। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

অর্ধশতাধিক ভিক্ষু সংঘ ও হাজারো পূর্ণার্থীর অংশগ্রহণে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের মিলনপুর বনবিহারে সম্পন্ন হলো ২৪তম শুভ দানোত্তম কঠিন চীবর দান।

শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে এই মহতি অনুষ্ঠান শুরু হয়। শ্রদ্ধেয় শ্রাদ্ধাতিষ্য মহাস্থবির ভিক্ষুর নেতৃত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বুদ্ধ পতাকা উত্তোলন, ত্রিরত্ন বন্দনা, ভিক্ষু বন্দনা, ত্রিশরণ প্রার্থনা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, বুদ্ধপূজা, সিবলী পূজা, উপগুপ্ত পূজা, পিণ্ড দান, হাজার প্রদীপ দান, আকাশপ্রদীপ দান, অষ্টপরিষ্কার দান, সংঘদান, কল্পতরু দান ও বুদ্ধমূর্তি দানসহ নানা ধর্মীয় কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সুফল চাকমা ও আবৃতি চাকমা। উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, সাবেক খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মিলনপুর বনবিহার কমিটির সভাপতি দেবব্রত চাকমা, স্থানীয় ইউপি সদস্য ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

ধর্মীয় আবহে ভক্তবৃন্দ ব্যান্ডদলসহ কল্পতরু ও চীবর শোভাযাত্রা নিয়ে বিহার প্রদক্ষিণ করেন এবং কঠিন চীবরটি আনুষ্ঠানিকভাবে ভিক্ষু সংঘকে দান করেন।

শ্রদ্ধাতিষ্য ভিক্ষু তাঁর ধর্মদেশনায় বলেন, “আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের সময় বিশাখা নামে এক উপাসিকা প্রথম কঠিন চীবর দান করেন। সেই ঐতিহ্য অনুসারেই আজও বৌদ্ধধর্মাবলম্বীরা এই কঠিন চীবর দান পালন করে আসছেন।”

তিনি আরও জানান, বৌদ্ধ প্রথা অনুযায়ী আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাসব্যাপী ভিক্ষুরা একই বিহারে থেকে ধ্যানসাধনা ও ধর্মীয় কর্মকাণ্ড সম্পন্ন করেন, যাকে বর্ষাবাস বলা হয়। আশ্বিনী পূর্ণিমা পরবর্তী এক মাস—অর্থাৎ কার্তিক পূর্ণিমা পর্যন্ত—বিভিন্ন বিহারে এই শুভ দানোত্তম কঠিন চীবর দান উৎসব উদযাপিত হয়ে থাকে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১০

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১১

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১২

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৩

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৪

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

১৬

নীলফামারীতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক

১৭

সম্প্রচারিত সংবাদের প্রতিবাদ

১৮

কুড়িগ্রামে যাত্রাপুর গরুর হাটে কাঁদা পানিতে কোটি টাকার বেচাকেনা, চর্মরোগে আক্রান্ত ব্যবসায়ীরা

১৯

৫ দিনে ৫ লাখ ফলোয়ার, কুড়িগ্রামে নতুন রেকর্ড গড়লেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাজু

২০