কেঁচো সার তৈরী করে সফল পোরশার চাঁনবতি - Channel 11
admin
৬ জুলাই ২০২৫, ৬:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেঁচো সার তৈরী করে সফল পোরশার চাঁনবতি

পরিবারের সচ্ছলতা ফেরাতে কেঁচো সার তৈরীতে ব্যস্ত  চাঁনবতি।ছবিঃ চ্যানেল ১১ নিউজ

নাম চাঁনবতী। বয়স আনুমানিক ৩৮বছর। ক্ষুদ্র ন-ৃগোষ্ঠী পরিবারে তার জন্ম। পরিবার অসচ্ছলতার কারনে পড়ালেখা করা হয়নি। অবশেষে বিয়ের বয়স হয়েই বাবা-মার পছন্দে নওগাঁর পোরশা উপজেলার ছাওড় ইউপির কামারধা গ্রামের সমা তিগ্যার সাথে বিয়ে হয় তার।

তবে ছোটবেলা থেকেই চাঁনবতীর স্বপ্নছিল উদ্যোক্তা হওয়ার। নিজে কিছু একটা করে সবাইকে চমক লাগিয়ে দেবেন। কিন্তু বাবার অভাবী সংসারে ভেবে পাচ্ছিলেন না কি করবেন। এরই মধ্যে বাবা বিয়ে ঠিক করেছেন জেনে আরো চিন্তিত হয়ে যান তিনি। বাবার ইচ্ছায় বিয়ে করে স্বামীর বাড়িতে আসেন চাঁনবতী। এসে দেখেন স্বামী কখনো ভ্যান চালায় আবার কখনো অন্যের বাড়িতে কাজ করেন। এভাবে অভাব অনটনের মধ্য দিয়ে সংসার চলে তার। এরই মধ্যে তাদের সংসারে ১ছেলে ও ১ মেয়ের জন্ম হয়।

পরিবারের সদস্য সংখ্যা বাড়ার সাথে সাথে সংসারে অভাব-অনটন প্রকট হয়ে দেখা দেয়। এসময় চাঁনবতী সেই আগের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। সে স্বপ্নকে মাথায় রেখে শুরু করেন কেঁচো সার তৈরী এবং বিক্রির ছোট একটি উদ্যেগ। চাঁনবতী জানান, নিজ বাড়ির উঠানের একপাশে প্রথমে ২টি রিং পার্টে কেঁচো সার তৈরী শুরু করেন। এতে তিনি সফল হয়ে ৮টি রিং পার্টে কেঁচো সার তৈরী করছেন। কেঁচো বা ভার্মি কম্পোস্ট সার নামে এই সার স্থানীয় কৃষকরা নিয়মিত ক্রয় করে জমিতে ব্যবহার করছেন। স্থানীয় কৃষকরা তার নিকট থেকে প্রতি কেজি কেঁচো সার ২৫-৩০ টাকা কেজি দরে কিনে নিয়ে যান। এতে প্রতিমাসে তিনি ৪ হাজার টাকার বেশী আয় করছেন।

এই সার দিয়ে তিনি নিজে পিয়াজ, রসুন, সিম ও বিভিন্ন শাক-সবজী চাষাবাদ করেন এবং নিজে খেয়ে অতিরীক্ত সাক-সবজী বিক্রি করেন। এতে তার সংসার এখন ভাল চলছে বলে তিনি বলেন। আগামীতে তিনি আরো বেশী কেঁচো সার তৈরী বাড়াবেন বলে জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনূর রশিদ বলেন, বাজারের রাসায়নিক সারের চেয়ে কেঁচো সারের দাম তুলানামূলক অনেক কম। এই সার প্রয়োগে ফসলের রোগবালাই অনেক কম হয়। তিনি সকল কৃষকদের তাদের ফসলে কেঁচো সার প্রয়োগ করার জন্য বলেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১০

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১১

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১২

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৩

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৪

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

১৬

নীলফামারীতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক

১৭

সম্প্রচারিত সংবাদের প্রতিবাদ

১৮

কুড়িগ্রামে যাত্রাপুর গরুর হাটে কাঁদা পানিতে কোটি টাকার বেচাকেনা, চর্মরোগে আক্রান্ত ব্যবসায়ীরা

১৯

৫ দিনে ৫ লাখ ফলোয়ার, কুড়িগ্রামে নতুন রেকর্ড গড়লেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাজু

২০