জামালপুরে বিয়ের প্রলোভনে ধর্ষনের দায়ে যুবকের যাবজ্জীবন - Channel 11
admin
৩ জুলাই ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে বিয়ের প্রলোভনে ধর্ষনের দায়ে যুবকের যাবজ্জীবন

ধর্ষনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুবক বছির উদ্দিন। ছবিঃ চ্যানেল ১১ নিউজ

জামালপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে বছির উদ্দিন(২৯) নামের যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার টাকা ভিকটিম মামলার বাদী প্রাপ্ত হবেন।

বৃহস্পতিবার (৩জুলাই) দুপুর ১২ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১এর বিচারক আবু মোঃ আসিমুল এহসান এ রায় ঘোষনা করেন। আসামি বছির উদ্দিন বকশিগঞ্জ উপজেলার নতুন টুপকারচর এলাকার আবুল হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাদী পক্ষের মামলা পরিচালনা করেন আইনজীবী ফজলুল হক ও বিবাদী পক্ষের মামলা পরিচালনা করেন আইনজীবী মোবারক হোসেন। পরে আসামীকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর পিপি আইনজীবী ফজলুল হক জানান, মামলার বাদী মোছাঃ রেখা খাতুনের সাথে বিবাদী বছির উদ্দিনের প্রেম ভালবাসার সম্পর্ক গড়ে উঠে। যার ফলে বিয়ের প্রলোভনে রেখাকে একাধিকবার দৈহিক সম্পর্ক করার প্রস্তাব দিলে বাদী রেখা খাতুন তার প্রস্তাব প্রত্যাখান করলে ২০১৫ সালের ১০ জুন ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বছির উদ্দিন।

পরে রেখা খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ২০১৫ সালের ২৫ জুন বকশিগঞ্জ থানায় মামলা দায়ের করে। পরে তদন্তকারী কর্মকর্তা পুলিশ রিপোর্ট প্রদান করলে ৮ জন স্বাক্ষী আদালতে জবাব বন্দী প্রদান করে । আসামীর আইনজীবীও জেরা করে।

আদালতে আসামী বছির উদ্দিন দোষী প্রমাণিত হওয়ায় আসামীকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ যাবজ্জীবন ও ১ লক্ষ টাকা জরিমানা করে রায় ঘোষনা করেন। ১লক্ষ টাকা বাদী পাবে। এ রায়ে সন্তুষ্ট বলে জানান বাদীপক্ষ।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১০

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১১

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১২

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৩

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৪

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

১৬

নীলফামারীতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক

১৭

সম্প্রচারিত সংবাদের প্রতিবাদ

১৮

কুড়িগ্রামে যাত্রাপুর গরুর হাটে কাঁদা পানিতে কোটি টাকার বেচাকেনা, চর্মরোগে আক্রান্ত ব্যবসায়ীরা

১৯

৫ দিনে ৫ লাখ ফলোয়ার, কুড়িগ্রামে নতুন রেকর্ড গড়লেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাজু

২০