মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা' সংবাদকর্মীদের ক্ষোভ - Channel 11
admin
১১ এপ্রিল ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ প্রকাশ করায় আলমগীর হোসাইন নামে এক সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক আলমগীর হোসাইনের দাবি, এটি হয়রানিমূলক ও মিথ্যা মামলা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চর নলছিয়া গ্রামের ঝারকাটা নদীর খাস জমি থেকে নুর নবী নামে এক ব্যক্তি আনসার কমান্ডার পরিচয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করছিলেন। তিনি পাশ্ববর্তী মেলান্দহ উপজেলার নলছিয়া গ্রামের মৃত সিরাজ আকন্দের ছেলে।

এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে ঢাকা প্রেসের জামালপুর প্রতিনিধি, জে এ (অনলাইন) টিভির মাদারগঞ্জ প্রতিনিধি এবং মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসাইন হৃদয়কে সংবাদ প্রকাশ না করার জন্য ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয় এক ব্যক্তি তাকে ঘুষ দিতে চাইলে তিনি তা প্রত্যাখ্যান করে চলে যান। যার রেকর্ড সংবাদকর্মীর কাছে সংরক্ষিত আছে।

এরপর নুরনবী ও তাঁর সহযোগীরা ওই সাংবাদিককে বিভিন্নভাবে হুমকি দেন। তবে এসব উপেক্ষা করে তিনি অবৈধ মাটি উত্তোলনের বিষয়ে সংবাদ প্রকাশ করেন।

সংবাদ প্রকাশের পর মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে একটি ভেকু (খননযন্ত্র) অকেজো করে তার ব্যাটারি জব্দ করা হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নুর নবী ওই সাংবাদিকসহ কয়েকজনের বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ এনে জামালপুর আদালতে দুটি মামলা দায়ের করেন।

ফুলপুর উপজেলা আনসার ভিডিপির কমান্ডার পরিচয়দানকারী  নুরনবী দাপুট দেখিয়ে ঝাড়কাটা নদীর খাস জমি থেকে  অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিলেন। প্রায় ২০ টি’র অধিক পত্রিকা এবং পোর্টালে সংবাদ প্রকাশ করে গণমাধ্যমকর্মীরা।  এ ঘটনায় সংবাদকর্মী আলমগীর এর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দেওয়ায় ক্ষোভ প্রকাশ ও তিব্র নিন্দা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা।  তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার আহবান জানান সংবাদকর্মীরা।

সংবাদকর্মীর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলার বিষয়ে  নুর নবীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে অপরপ্রান্ত থেকে বলে আমি সুমন আপনি কে বলছেন।  নুরনবী মোবাইল চার্জে  দিয়ে গেছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষাশিবির -২৬ অনুষ্ঠিত 

মাদারগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলমগীরের বিরুদ্ধে ‘চাঁদাবাজির’মামলা’ সংবাদকর্মীদের ক্ষোভ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

১০

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

১১

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১২

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১৩

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১৪

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৫

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৬

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৭

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৮

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

২০