সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা - Channel 11
হলাপ্রুসাই মারমা, খাগড়াছড়ি
১০ এপ্রিল ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রধান সামাজিক উৎসব বৈসাবিকে ঘিরে খাগড়াছড়িতে শুরু হয়েছে মারমা জনগোষ্ঠির ঐতিহ্যবাহী ‘সাংগ্রাই’ এর নানান আয়োজন। “সম্প্রীতির বন্ধন, ঐতিহ্যের গান, সাংগ্রাই হোক মিলনের প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১০ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার পানখাইয়াপাড়া বটতলায় উদ্বোধন করা হয় ঐতিহ্যবাহী ‘দঃ’ ও আলারী খেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী।

এসময় অন্যান্যে মধ্যে চাইথোয়াই চৌধুরী, সহকারী কমিশনার নোমান ইবনে হাফিজ, দুর্জয় গোস্বামী, মো: সেলিম মাহবুব রনিসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় স্বাগত বক্তব্য রাখেন মংনু মারমা বলে। মারমা উন্নয়ন সংসদ ও মারমা যুব কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ঐতিহ্যবাহী খেলাধুলার মধ্য দিয়ে প্রাণ ফিরে পায় মারমা সংস্কৃতি। ‘দঃ’ খেলা, গিলা খেলা, আলারীসহ বিভিন্ন লোকজ খেলায় অংশ নেয় তরুণ-তরুণীরা। পাশাপাশি পানি খেলা ও সাংস্কৃতিক পরিবেশনা ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। উদ্বোধনী পর্বে মারমা তরুণীদের পরিবেশিত বর্ণিল নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ করে অতিথি ও দর্শনার্থীদের। ঐতিহ্যবাহী পোশাক, সুর ও ছন্দে ফুটে ওঠে মারমা জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির সৌন্দর্য।এদিকে, পাহাড়ি জনগোষ্ঠীর সার্বজনীন উৎসব বৈসাবিকে ঘিরে খাগড়াছড়ি জুড়ে বইছে উৎসবের আমেজ।

অনুষ্ঠান শেষে শিশু কিশোরা পাড়ার প্রবীণদের ঐতিহ্যবাহী সাংগ্রাই স্নান করে আর্শীবাদ গ্রহণ করা হয়। আগামী ১২ এপ্রিল চাকমাদের ফুল বিজুর মধ্য দিয়ে শুরু হবে বৈসাবির আনুষ্ঠানিকতা। একই দিনে ত্রিপুরাদের বৈসু এবং বাংলা নববর্ষের দিন থেকে শুরু হবে মারমাদের তিনদিনব্যাপী সাংগ্রাই উৎসব।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগ্রাইয়ের রঙে খাগড়াছড়ি, ঐতিহ্যবাহী খেলাধুলা ও মারমা সংস্কৃতির প্রাণবন্ত উপস্থাপনা

রূপগঞ্জে কবরস্থান পরিচ্ছন্নতায় যুবকদের দৃষ্টান্ত

এক্সিল্যান্ড ওয়াল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিঃ এর ঈদ পুনর্মিলনী এবং জিএম ক্লোজিং অনুষ্ঠিত

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

১০

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

১১

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

১২

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১৩

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১৪

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১৫

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৬

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

১৮

নীলফামারীতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক

১৯

সম্প্রচারিত সংবাদের প্রতিবাদ

২০