মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ - Channel 11
কিশোরগঞ্জ প্রতিনিধি
৮ এপ্রিল ২০২৬, ৯:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একটি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রভাব খাটিয়ে তেল নিতে না পেরে এক যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ উঠেছে।

বুধবার (৮ এপ্রিল, ২০২৬) বিকেলে উপজেলার দাপুনিয়া এলাকার ইশা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়ন যুবদলের সভাপতি মাজহারুল ইসলাম (৩০) সেখানে তেল নিতে যান। এ সময় মোবাইল কোর্টের কার্যক্রম চলমান থাকায় তাকে নির্ধারিত নিয়ম অনুযায়ী অপেক্ষা করতে বলা হয়।

অভিযোগ রয়েছে, নিয়ম ভঙ্গ করে প্রভাব খাটিয়ে তেল নেওয়ার চেষ্টা ব্যর্থ হলে এক পর্যায়ে তিনি উত্তেজনা সৃষ্টি করেন এবং আশপাশে উপস্থিত লোকজনকে জড়ো করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেন। এতে ঘটনাস্থলে সাময়িক উত্তেজনা তৈরি হয়।

ঘটনাকালে মোবাইল কোর্ট পরিচালনা করছিলেন হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ। তিনি তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ বলেন, “সরকারি নির্দেশনা বাস্তবায়নে কেউ বাধা সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, মোবাইল কোর্ট চলাকালে এমন আচরণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল কোর্ট চলাকালে তেল নিতে ব্যর্থ হয়ে যুবদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি,২জন জেলহাজতে

জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী 

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর পর ফের চালু হলো আল্ট্রাসোনোগ্রাম সেবা 

জীর্ন বৈরাণ সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী-সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নতুন সেতু

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

১০

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

১১

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

১২

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

১৩

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

১৫

নীলফামারীতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক

১৬

সম্প্রচারিত সংবাদের প্রতিবাদ

১৭

কুড়িগ্রামে যাত্রাপুর গরুর হাটে কাঁদা পানিতে কোটি টাকার বেচাকেনা, চর্মরোগে আক্রান্ত ব্যবসায়ীরা

১৮

৫ দিনে ৫ লাখ ফলোয়ার, কুড়িগ্রামে নতুন রেকর্ড গড়লেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাজু

১৯

কুড়িগ্রামে ২ দিন ব্যপী হজ প্রশিক্ষণ কর্মশালা

২০