নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন - Channel 11
মাইদুল ইসলাম, নীলফামারী
৩ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

শুক্রবার (২ এপ্রিল) নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের কিসামত গ্রামে পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে মতিউল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত যুবক পলাতক থাকলেও বাবা-মা ও ছোট ভাইকে আটক করেছে পুলিশ। নিহত মতিউল ইসলাম একই গ্রামের হামিদ হোসেন (৬০) এর ছেলে। তার এক ছেলে তিন মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানায়, কিছুদিন আগে মতিউল ইসলাম একেই গ্রামের একরামুল হকের স্ত্রী সাহের বানুকে নিয়ে পালিয়ে যান। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলে সাহের বানু পুনরায় সংসারে ফিরে আসেন। তবে ওই ঘটনার জের ধরে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সাহের বানুর ছেলে আল-আমিন ইসলাম (২৩) এর সঙ্গে মতিউল ইসলামের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে ক্ষুদ্ধ হয়ে আল-আমিন ধারালো অস্ত্র দিয়ে মতিউল ইসলামের গলায় আঘাত করলে ঘটনাস্থলে প্রাণ হারান মতিউল ইসলাম। ঘটনার পরপরই অভিযুক্ত আল-আমিন ইসলাম পালিয়ে যান।

তবে পুলিশ আল আমিন এর বাবা একরামুল হক, মা সাহেরা বানু ও ছোট ভাই আপন ইসলাম (১৬) কে আটক করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত ও অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তারের অভিযান চলছে।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে পরকীয়ার জেরে মায়ের প্রেমিককে গলা কেটে হত্যা, বাবা মাসহ আটক ৩জন

আনসার কমান্ডার পরিচয়ের আড়ালে মাটি বাণিজ্য, অভিযানে ভেকু অকেজো ও ব্যাটারি জব্দ

মাদারগঞ্জে ঝারকাটা নদীতে চলছে খাস জমির মাটি বিক্রির মহা উৎসব

নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, আহত স্বামী হাসপাতালে

মাদারগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার

নীলফামারীতে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক

১০

সম্প্রচারিত সংবাদের প্রতিবাদ

১১

কুড়িগ্রামে যাত্রাপুর গরুর হাটে কাঁদা পানিতে কোটি টাকার বেচাকেনা, চর্মরোগে আক্রান্ত ব্যবসায়ীরা

১২

৫ দিনে ৫ লাখ ফলোয়ার, কুড়িগ্রামে নতুন রেকর্ড গড়লেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাজু

১৩

কুড়িগ্রামে ২ দিন ব্যপী হজ প্রশিক্ষণ কর্মশালা

১৪

সিজারের বিল পরিশোধে ব্যর্থতা, নবজাতককে বিক্রির চাপ-চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ

১৫

নীলফামারী জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন মিজানুর রহমান চৌধুরী

১৬

জামালপুর জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলায় আনন্দের ঢেউ

১৭

নীলফামারীতে সড়কে সংঘবদ্ধ ডাকাতি, ডাকাত সদস্য গ্রেপ্তার

১৮

আত্মসমর্পণের পরও কারামুক্তি নয়, সাবেক উপজেলা চেয়ারম্যান বেলালসহ ১৯ আ’লীগ নেতা কারাগারে

১৯

নীলফামারীতে তিন শ্রমিককে কারাদণ্ডে উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

২০