
জামালপুরের মাদারগঞ্জে প্রতিবন্ধী, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১২ বছরের শিশুকে ধর্ষণের প্রধান আসামি সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ ।
কয়েকদিন আত্মগোপনে থাকার পর বুধবার (১এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম ,এস আই মজিবুর রহমান, এস আই আমিনুর রহমানের সহযোগীতায় একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে, পাশ্ববর্তী মেলান্দহ উপজেলার ঘোষের পাড়া চরসগুনা এলাকায় তার এক আত্মীয় বাড়ি থেকে ধর্ষক মাসুদুর রহমান মাসুদকে গ্রেফতার করেন।
উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী গ্ৰামে গত শনিবার বিকালে শিশুটির নিজ বাড়িতে ধর্ষনের শিকার হন। ঘটনার পর মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ভিকটিমকে উদ্ধার করে, শারীরিক অবস্থা ও তথ্য-প্রমাণ সংগ্রহের জন্য তাকে ফরেনসিক মেডিক্যাল এক্সামিনেশন এর জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।
ঘটনার দিন ২৮ মার্চ রাতে ভিকটিমের পরিবার মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকেই অভিযুক্ত মাসুদুর রহমান মাসুদ এলাকা ছেড়ে আত্মগোপনে থাকেন।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। আজ বৃহস্পতিবার দুপুরে আসামীকে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।
মন্তব্য করুন