
কুড়িগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক রেকর্ড গড়েছেন ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজু। মাত্র ৫ দিনের ব্যবধানে ৫ লাখেরও বেশি মানুষ তাকে অনুসরণ (ফলো) করেছেন, যা জেলায় এই প্রথম কোনো কনটেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে ঘটলো।
জেলার নাগেশ্বরী উপজেলার এই তরুণ নিজের ভিন্নধর্মী উপস্থাপনার মাধ্যমে খুব অল্প সময়েই মানুষের নজর কাড়েন। হাতে লম্বা বুম নিয়ে টেলিভিশন সাংবাদিকদের মতো ভঙ্গিতে তিনি এলাকার বিভিন্ন সমস্যা, সাধারণ মানুষের কথা এবং সামাজিক বাস্তবতা তুলে ধরেন।তার সহজ-সরল ভাষা এবং গ্রামীণ স্টাইলের উপস্থাপনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
ফলে অল্প সময়ের মধ্যেই তিনি ভাইরাল হয়ে পড়েন এবং হাজার হাজার মানুষ প্রতিদিন তার পেজে যুক্ত হতে থাকেন। স্থানীয়রা বলছেন, তাজুর এই অর্জন কুড়িগ্রামের জন্য গর্বের বিষয়। তবে ভাইরাল হলেও তার আর্থিক অবস্থা এখনো তেমন পরিবর্তন হয়নি বলে জানা গেছে।
মন্তব্য করুন