নীলফামারী জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন মিজানুর রহমান চৌধুরী - Channel 11
মাইদুল ইসলাম, নীলফামারী
৩১ মার্চ ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারী জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন মিজানুর রহমান চৌধুরী

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৩১মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

জানা যায়, মিজানুর রহমান চৌধুরী ১৯৭৮ সালে নীলফামারী জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি জেলা ক্রিয়া সংস্থার সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া দলীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে ভূমিকা রেখেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় রাজনৈতিক মহলে তার এই নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী বলেন, সরকার তার উপর যে আস্থা রেখেছে, সে আস্থার মর্যাদা রাখতে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং জেলা পরিষদের কার্যক্রম গতিশীলতা আনতে তিনি আন্তরিকভাবে কাজ করার প্রত্যায় ভক্ত করেন।

                               

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিজারের বিল পরিশোধে ব্যর্থতা, নবজাতককে বিক্রির চাপ-চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ

নীলফামারী জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন মিজানুর রহমান চৌধুরী

জামালপুর জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলায় আনন্দের ঢেউ

নীলফামারীতে সড়কে সংঘবদ্ধ ডাকাতি, ডাকাত সদস্য গ্রেপ্তার

আত্মসমর্পণের পরও কারামুক্তি নয়, সাবেক উপজেলা চেয়ারম্যান বেলালসহ ১৯ আ’লীগ নেতা কারাগারে

নীলফামারীতে তিন শ্রমিককে কারাদণ্ডে উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

দিনদুপুরে আদালত চত্বরে হামলা ও অপহরণের চেষ্টা, নিরাপত্তা প্রশ্নে সাংবাদিক মহল

মাদারগঞ্জে বিষ প্রয়োগে মাছ নিধন, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি- থানায় অভিযোগ

প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ’ অভিযুক্ত ইউপি সদস্য পলাতক-থানায় মামলা

বকশীগঞ্জে ভুয়া ঠিকানায় টিসিবি ডিলার নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

১০

ঈদ পুনর্মিলনীতে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত-মাদক,দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

১১

মাদারগঞ্জে পূর্ব মোসলেমাবাদ সঃ প্রাঃ বিদ্যালয়ে ১০ টি সিলিং ফ্যান চুরি- থানায় অভিযোগ 

১২

নীলফামারীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপির নাম ঘোষণা না করায় উত্তেজনা

১৩

মেলান্দহে অনাড়ম্বর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

১৪

মেলান্দহে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

১৫

মাদারগঞ্জে মহান স্বাধীনতা উদযাপন উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

১৬

মেলান্দহে কওমি মাদ্রাসার পানির লাইন ও ট্যাংকে অগ্নিসংযোগ, ভাঙচুরের অভিযোগ

১৭

মাদারগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত 

১৮

ভিয়েতনামের বিপক্ষে আজ বাংলাদেশের লড়াই, একাদশে থাকবেন তো হামজা?

১৯

গণহত্যা দিবসে মেলান্দহে আলোচনা সভা, নতুন প্রজন্মকে ইতিহাস জানার আহ্বান

২০